Dhaka ০১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় দীঘিতে গোসলে নেমে তিন বন্ধুর তর্ক, এক কিশোরকে চুবিয়ে হত্যার অভিযোগ জিইউকের ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি: আনন্দলোক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ জিইউকের ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি: আনন্দলোক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ গাইবান্ধায় সামাজিক সংগঠন ‘হৃদয়ে চরাঞ্চল’-এর সূচনা সভা অনুষ্ঠিত পলাশবাড়িতে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্রের মহড়া, এলাকায় থমথমে অবস্থা অবশেষে সত্যি হলো গুঞ্জন, শাকিবের সেই নীতিই মেনেছিলেন বুবলী বিশ্বকাপ ফুটবল সরাসরি দেখাবে বিটিভি বিশেষ অসহায় নারীর জমিসহ বাড়ি দখলের অভিযোগ, থানায় মেলেনি প্রতিকার গাইবান্ধায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের পুরস্কার বিতরণ গোবিন্দগঞ্জে বিষাক্ত মদপানে যুবকের মৃত্যু, অসুস্থ ২

পলাশবাড়ী পৌরসভা কার্যালয়ের অধীনে নতুন করে যুক্ত হলো মাটি খনন কাজের আধুনিক যন্ত্র

  • Reporter Name
  • Update Time : ০৭:০০:৩৩ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • ১১২ Time View

পলাশবাড়ী সংবাদদাতাঃ গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভা কার্যালয়ের অধীনে নতুন করে যুক্ত হলো মাটি খনন কাজের জন্য মূল্যবান আধুনিক যন্ত্র হুইল এক্সাভাটার।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার (৩০ জুন ২০২৫) সকালে আনুষ্ঠানিকভাবে সংযুক্ত করা হলো মাটি খনন কাজের অত্যাধুনিক হুইল এক্সাভাটর যান্ত্রিক যন্ত্রটি। স্থানীয় সরকার বিভাগ পৌর-২ শাখার অধীনে বিগত ২০২১-২২ অর্থ বছরের উন্নয়ন সহায়তার থোক বরাদ্দ থেকে এ যন্ত্রটি সরবরাহ করা হয়। সারাদেশের মোট ১৩টি পৌরসভার মধ্যে অন্যতম সৌভাগ্যবান পলাশবাড়ী পৌর সভা এ মূল্যবান যন্ত্রটি পেলো। পৌরসভা জুড়ে উন্নয়নমূলক বিভিন্ন কাজের পাশাপাশি বিশেষ করে ডোবা-নালা, খাল-বিল, রাস্তাঘাট ভরাট কিংবা খনন, পরিষ্কার, ড্রেনেজ ব্যবস্থার সংস্কার ও মাটি কাটাসহ ভারী অবকাঠামো নির্মাণে যন্ত্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
অগ্রাধিকার ভিত্তিতে যন্ত্রটি পেতে পলাশবাড়ী পৌর প্রশাসক সহকারি কমিশনার (ভূমি) মো. আল-ইয়াসা রহমান তাপাদার-এঁর নিরলস প্রচেষ্টায় যন্ত্রটির বরাদ্দ মেলে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে নিয়মিত যোগাযোগ এবং দাপ্তরিক চাহিদাপত্র প্রেরণ ছাড়াও দূরদর্শী পদক্ষেপের ফলেই যন্ত্রটি পৌরসভার জন্য বরাদ্দ পাওয়া সম্ভব হয়েছে।
পৌরবাসীরা মনে করছেন, পৌরসভায় যন্ত্রটির সংযুক্তি পৌর এলাকার উন্নয়ন কার্যক্রমে গতির সঞ্চার করবে। দীর্ঘদিনের বিরাজমান সমস্যাসমূহ নিরসনে যথেষ্ট সহায়ক হবে। বিশেষ করে বর্ষা মৌসুমে পৌর এলাকার নিম্নাঞ্চলে জলাবদ্ধতা নিরসন দ্রুত সমাধান করা সম্ভব হবে।
পৌর প্রশাসক আল-ইয়াসা রহমান তাপাদার এ বিষয়ে বলেন, পৌরবাসীর উন্নয়নের স্বার্থে সরকারিভাবে মাটি খনন যন্ত্র পাওয়া নিঃসন্দেহে একটি বড় অর্জন। আমরা যন্ত্রটির সর্বোচ্চ উত্তম ব্যবহারের মাধ্যমে পৌরসভার চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনায় কাজে লাগাবো ইনশাআল্লাহ।
যন্ত্রটি পেতে সার্বিক সহযোগিতার জন্য তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের একান্ত সচিব মো.আব্দুল্লাহ আল নোমান সরকার এঁর প্রতি কৃজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য; পলাশবাড়ী পৌরসভা ইতোমধ্যেই বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন, রাস্তা সংস্কার, বর্জ্য ব্যবস্থাপনা এবং জন সেবামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। নতুন যন্ত্রটির সংযোজন সেই ধারাবাহিকতাকে তরান্বিতসহ আরো গতিশীল করবে বলে পৌরবাসীর প্রত্যাশা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

গাইবান্ধায় দীঘিতে গোসলে নেমে তিন বন্ধুর তর্ক, এক কিশোরকে চুবিয়ে হত্যার অভিযোগ

পলাশবাড়ী পৌরসভা কার্যালয়ের অধীনে নতুন করে যুক্ত হলো মাটি খনন কাজের আধুনিক যন্ত্র

Update Time : ০৭:০০:৩৩ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫