
ডেস্ক রিপোর্টঃ মধ্যপ্রাচ্যের সংঘাত ও আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়ার প্রভাবে পাকিস্তানে পেট্রোলের দাম দ্রুত বাড়ছে। দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক সতর্ক করে বলেছেন, জ্বালানিসংকট দেখা দিলে প্রতি লিটার পেট্রলের দাম ১ হাজার পাকিস্তানি রুপি পর্যন্ত পৌঁছাতে পারে।
বর্তমানে পাকিস্তানে প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ৩৮৯ দশমিক ১৪ রুপিতে। ১ মার্চ এই দাম ছিল ২৬৬ দশমিক ১৭ রুপি। পরে ৩ এপ্রিল তা বেড়ে সর্বোচ্চ ৪৫৮ দশমিক ৪১ রুপিতে পৌঁছায়।
আন্তর্জাতিক বাজারের পাশাপাশি পাকিস্তানি রুপির দুর্বলতাও জ্বালানির দাম বাড়ার অন্যতম কারণ। দেশটি বিপুল পরিমাণ পরিশোধিত পেট্রোল আমদানি করে। ফলে বিশ্ববাজারে দাম বাড়া বা ডলারের বিপরীতে রুপির দরপতন হলে সরাসরি প্রভাব পড়ে দেশটির পাম্পমূল্যে।
আন্তর্জাতিক বাজারের অস্থিরতা অব্যাহত থাকলে পাকিস্তানে পেট্রলের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Reporter Name 























