Dhaka ০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নটর ডেম ও সেন্ট যোসেফে পলাশবাড়ী গ্রীন ফিল্ড স্কুলের ৭ শিক্ষার্থীর ভর্তির সুযোগ ঢাকা-রংপুর লংমার্চ ও পলাশবাড়ী পথসভা উপলক্ষে ১১ দলীয় ঐক্যের প্রেস ব্রিফিং ৭ ধাপে ইউপি নির্বাচন শুরু ১২ নভেম্বর: প্রথম ধাপে ভোট ৮০ উপজেলার ইউনিয়নে গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ… ব্যবসায়ীর মুখোশে ভয়ংকর প্রতারণা: হাতিয়েছে ক্ষুদ্র উদ্যোক্তার দেড় লক্ষ টাকা স্থানীয় সরকার নির্বাচন শুরু নভেম্বরের মাঝামাঝিতে খাটের নিচে লুকোচুরি: মামী-ভাগ্নের কাণ্ডে পলাশবাড়িতে তুলকালাম মেসির উদাহরণ টেনে ইয়ামালকে সতর্ক করলেন সাবেক বার্সা তারকা তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসীদের ব্যাপক প্রস্তুতি রুশ ড্রোনের নিশানায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও সাবেক সিআইএ প্রধান ?

রাণীনগরে গোয়াল ঘরের তালা কেটে চারটি গরু বের করে পিকআপে তুলে নিয়ে গেছে চোরেরা

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৬:৫২ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • ১৫২ Time View

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতাঃ নওগাঁর রাণীনগরে গোয়াল ঘরের তালা কেটে চারটি গরু বের করে পিকআপ গাড়ীতে তুলে নিয়ে গেছে চোরেরা। সোমবার গভীর রাতে উপজেলার একডালা স্কুলপাড়া গ্রাম থেকে এই চুরির ঘটনা ঘটে। এর আগে গত বৃহস্পতিবার উপজেলার কালীগ্রাম বড়িয়াপাড়া থেকে একই ভাবে দুটি গরু চুরির ঘটনা ঘটেছে। প্রতিনিয়ত এসব চুরির ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পরেছে।
গরুর মালিক একডালা স্কুলপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আব্দুল বারিক জানান,বাড়ী সংলগ্ন গোয়াল ঘরে গরু রেখে তালা দিয়ে ঘুমিয়ে পরেন। রাত অনুমান সোয়া দুইটা নাগাদ প্রতিবেশি এক চাচা ডাক দিয়ে জানান,তার গরু চোরেরা পিকআপে তুলে নিয়ে যাচ্ছে। এসময় তিনিসহ লোকজন ওঠে পিকআপের পিছনে পিছনে বগুড়ার দুপচাচিয়া এলাকা পর্যন্ত ধাওয়া করেও ধরতে পারেনি। তিনি জানান, চারটি গরুর দাম প্রায় আড়াই লক্ষ টাকা হবে। গোয়াল ঘরের তালা কেটে চুরি করে নিয়ে গেছে চোরেরা।
এর আগে গত বৃহস্পতিবার রাতে উপজেলার কালীগ্রাম বড়িয়া পাড়া গ্রামের শেরেদুল ইসলামের গোয়াল ঘরের তালা কেটে প্রায় দুই লক্ষ টাকা দামের দুটি গাভী চুরি করে নিয়ে যায় চোরেরা।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ রায়হান জানান,খবর পেয়ে একডালা গ্রামে পুলিশ পাঠানো হয়েছিল। চুরি যাওয়া গরু উদ্ধারসহ জড়িতদের আটকের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

নটর ডেম ও সেন্ট যোসেফে পলাশবাড়ী গ্রীন ফিল্ড স্কুলের ৭ শিক্ষার্থীর ভর্তির সুযোগ

রাণীনগরে গোয়াল ঘরের তালা কেটে চারটি গরু বের করে পিকআপে তুলে নিয়ে গেছে চোরেরা

Update Time : ০৮:৩৬:৫২ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫