Dhaka ০৯:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬তম বিজেএস-এ দেশসেরা গাইবান্ধার আরিফ উল করিম সিয়াম করতোয়া নৌ ট্র্যাজেডির ৪ বছর: আজও কাঁদছে নদী পাড়ের মানুষ ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে আবারও ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ পঞ্চগড়ে করতোয়ায় নৌ ট্র্যাজেডির চার বছর: স্বজনহারাদের কান্না আজও থামেনি গোবিন্দগঞ্জে ভারতে পাচারের আগে দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৩ সাঘাটা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান অনুষ্ঠানের উদ্বোধন ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন বিকাশ ও রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন গাইবান্ধায় স্পন্দন শিল্পীগোষ্ঠীর মাসিক সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা গোবিন্দগঞ্জে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ওবায়দুল হক আরিফ

রাণীনগরে বিএনপির দুই নেতা বহিস্কার

  • Reporter Name
  • Update Time : ১০:২৯:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ৮০ Time View
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা ও ইউনিয়ন বিএনপির দুই নেতাকে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।  বহিস্কৃত দুই নেতা হলেন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. পাভেল রহমান ও পারইল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা বিএনপির সদস্য মো. রফিক।

বুধবার  দলীয় প্যাডে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন স্বাক্ষরিত বহিস্কার আদেশের চিঠি থেকে এ তথ্য জানা গেছে। বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন।

বহিস্কার আদেশে বলা হয়- উপজেলা বিএনপির দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীক প্রার্থীর বিরুদ্ধে বিরুদ্ধচারণে লিপ্ত রয়েছেন। এই মর্মে নওগাঁ জেলা বিএনপির দৃষ্টি গোচর হয়েছে। এমতাবস্থায় দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী এ ধরণের কর্মকান্ডের জন্য জেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক দলীয় পদমর্যাদা হইতে দল থেকে তাদের দুইজনকে সাময়িকভাবে বহিস্কার করা হলো।
এছাড়া বহিস্কৃত দুইজনকে দলের সকল প্রকার কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। একই সঙ্গে জেলা বিএনপির আওতাধীন সকল নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে তাদের দুইজনের সঙ্গে দলীয় কোনো প্রকার যোগাযোগ না রাখার জন্যও নির্দেশ প্রদান করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

১৬তম বিজেএস-এ দেশসেরা গাইবান্ধার আরিফ উল করিম সিয়াম

রাণীনগরে বিএনপির দুই নেতা বহিস্কার

Update Time : ১০:২৯:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬