Dhaka ১১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জাতিসংঘে নেই মোদী-পুতিন-শি: তিন প্রভাবশালী নেতার অনুপস্থিতি নিয়ে আলোচনা ১৬তম বিজেএস-এ দেশসেরা গাইবান্ধার আরিফ উল করিম সিয়াম করতোয়া নৌ ট্র্যাজেডির ৪ বছর: আজও কাঁদছে নদী পাড়ের মানুষ ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে আবারও ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ পঞ্চগড়ে করতোয়ায় নৌ ট্র্যাজেডির চার বছর: স্বজনহারাদের কান্না আজও থামেনি গোবিন্দগঞ্জে ভারতে পাচারের আগে দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৩ সাঘাটা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান অনুষ্ঠানের উদ্বোধন ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন বিকাশ ও রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন গাইবান্ধায় স্পন্দন শিল্পীগোষ্ঠীর মাসিক সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সাবেক বিচারপতি মানিক হাসপাতালের আইসিউতে

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৬:১২ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪
  • ৪২১ Time View

অবসরপ্রাপ্ত বিচারপতি সামসুদ্দিন চৌধুরী মানিককে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর আইসিউতে স্থানান্তর করা হয়েছে।

শনিবার রাত ৮টার দিকে অস্ত্রোপচারের জন্য তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় কারা কর্তৃপক্ষ। ওসমানী হাসপাতালে নেয়ার পর রাতেই তাকে অপারেশন থিয়েটারে প্রবেশ করানো হয়। সেখানে দীর্ঘ ৪৫ মিনিট অস্ত্রোপচার করা হয়। বর্তমানে অনেকটা সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক মাহবুবুর রহমান ভূঁইয়া।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে তিনি জানান, সফলভাবে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তিনি সুস্থ রয়েছেন। হাসপাতালের আইসিউতে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তিনি জানান, ‘কারাগার থেকে আমাদের জানানো হয়, বিচারপতি মানিক আঘাতপ্রাপ্ত হয়েছেন। তার অস্ত্রোপচার প্রয়োজন হতে পারে। আমরা সে অনুযায়ী প্রস্তুত ছিলাম। এরপর হাসপাতালে নিয়ে আসার পর তাকে ওটিতে নিয়ে দেখা যায় তার স্ক্রোটাম ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আঘাত পেয়েছেন। আমরা সেটি রিপেয়ার করেছি। অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তিনি এখন পর্যবেক্ষণে আছেন।’

এর আগে শনিবার বিকেল ৪টার দিকে সাবেক এই বিচারপতিকে সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আলমগীর হোসেনের আদালতে নেয়া হয়। এ সময় জুতা ও ডিম নিক্ষেপ করে সাধারণ মানুষ। আদালতে নেওয়ার সময় কয়েকজনকে তার ওপর হামলার চেষ্টা চালাতে দেখা যায়। এ সময়ই তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন না আটকের আগে আঘাতপ্রাপ্ত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। কেউ কেউ শামসুদ্দিন চৌধুরীর নাম উল্লেখ করে ‘ভুয়া ভুয়া’-সহ বিভিন্ন কটূক্তিমূলক স্লোগান দেন।

পরে আদালতে তোলা হলে আদালত তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। আদালত থেকে কারাগারে নেয়ার পথে সেনাবাহিনীর পাহারা থাকায় তখন কোনো হামলার ঘটনা ঘটেনি।

এর আগে, শুক্রবার (২৩ আগস্ট) রাতে অবৈধভাবে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাবেক বিচারপতি মানিককে আটক করে বিজিবি।

বিচারপতি মানিক স্থানীয়দের মাধ্যমে মোটা অংকের টাকা দিয়ে অবৈধভাবে ভারত পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানা যায়। আটকের পর স্থানীয়রা তাকে মারধর করে ও টাকা পয়সা ছিনিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

জাতিসংঘে নেই মোদী-পুতিন-শি: তিন প্রভাবশালী নেতার অনুপস্থিতি নিয়ে আলোচনা

সাবেক বিচারপতি মানিক হাসপাতালের আইসিউতে

Update Time : ০৪:৫৬:১২ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪