Dhaka ০৮:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার সাঁতরে পার হওয়ার সময় বাঙালি নদীতে এক বৃদ্ধ নিখোঁজ ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সাঘাটায় বিদেশে পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! সংবাদ সম্মেলনে বিচার দাবি লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সবসময় থাকবে: এমপি মমতাজ আলো আড়াই বছর ধরে আটকে গাইবান্ধার ৯ সেতুর কাজ, ব্যয় বৃদ্ধির আশঙ্কায় দুর্ভোগে মানুষ ধ্বংস আর মৃত্যুর মাঝেও ফুটবলকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে ফিলিস্তিনিরা

২৪ জানুয়ারি গাইবান্ধায় আসছেন জামায়াতের আমির: প্রস্তুতি সভা

  • Reporter Name
  • Update Time : ০৪:৪১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৯০ Time View

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের গাইবান্ধার পলাশবাড়ীতে আগমন ও জনসভা সফল করার লক্ষ্যে বিভিন্ন বিভাগীয় দায়িত্বশীলদের নিয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ জানুয়ারি) বিকেল ৩টায় গাইবান্ধা শহরের জেলা জামায়াত অফিস মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

জেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল করিম সরকারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন—জেলা নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ সরকার, সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, জেলা কর্মপরিষদ সদস্য ও গাইবান্ধা-৩ আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম, ফয়সাল কবীর রানা, জেলা কর্মপরিষদ সদস্য ও শহর আমীর ফেরদৌস আলম ফিরোজ এবং সদর উপজেলা আমীর নুরুল ইসলাম মন্ডলসহ বিভিন্ন উপজেলার আমীর, সেক্রেটারি ও বিভাগীয় দায়িত্বশীলবৃন্দ।

সভাপতির বক্তব্যে জেলা আমীর আব্দুল করিম সরকার বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ীতে আমিরে জামায়াতের আগমন অনেক তাৎপর্যপূর্ণ। জামায়াতে ইসলামী এখন এদেশের মানুষের আবেগ, উচ্ছ্বাস ও ভালবাসার জায়গা। ৫ আগস্ট আমাদের বিজয়ের সূচনা মাত্র, যা আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর বিজয়ের মধ্য দিয়ে পরিপূর্ণতা পাবে। এজন্য আমিরে জামায়াতের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

জেলা জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, আগামী ২৪ জানুয়ারি ৯টা থেকে ১১টা পর্যন্ত পলাশবাড়ী এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জনসভায় প্রায় দেড় লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা প্রকাশ করেন জেলা আমীর।

সফরের সূচি অনুযায়ী, আমীরে জামায়াত ২৩ জানুয়ারি দিনাজপুর, ঠাকুরগাঁও ও রংপুরে জনসভা শেষে রংপুরে রাত্রিযাপন করবেন। ২৪ জানুয়ারি সকালে তিনি শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে গাইবান্ধার পলাশবাড়ীর জনসভার উদ্দেশ্যে রওনা দেবেন। জামায়াতের নীতিনির্ধারকরা আশা করছেন, এই কর্মসূচির মধ্য দিয়ে উত্তরবঙ্গের নির্বাচনী আসনগুলোতে জামায়াতের পক্ষে ইতিবাচক সুবাতাস বইবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার

২৪ জানুয়ারি গাইবান্ধায় আসছেন জামায়াতের আমির: প্রস্তুতি সভা

Update Time : ০৪:৪১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬