Dhaka ০১:১৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ও মেয়ে আহত ১০ মাস বিচারকহীন সাদুল্লাপুর সহকারী জজ আদালত, ঝুলে আছে প্রায় ৪ হাজার মামলা ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমার বড় অর্জন চিলমারী-রৌমারী নৌ-পথে নাব্যতা ফিরলেও মিলছে না ফেরি জনপ্রিয়তা সত্যের মানদণ্ড নয়: পছন্দ, আবেগ ও বিশ্বাসের প্রকাশ মাত্র  হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, নারীসহ গ্রেপ্তার ৪ সাঘাটায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নওগাঁয় হানিট্র্যাপে শিক্ষককে জিম্মি: নারীসহ গ্রেপ্তার ৪ লং মার্চ নির্যাতিত মানুষের পক্ষে ঐতিহাসিক পদক্ষেপ’ : মাওলানা আবদুল হালিম গোবিন্দগঞ্জে ৩২ বছর আগের হত্যাকাণ্ড: পরকীয়া ঢাকতে স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে থানায় এজাহার

আইপিএল নিলামে নেই সাকিব-লিটন, আছেন মাহমুদউল্লাহসহ ৬ টাইগার

  • Reporter Name
  • Update Time : ০২:৫১:০৫ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
  • ৪৯৭ Time View

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৪ এ নতুন আসরের নিলামের জন্য বানানো হয়েছে প্লেয়ার ড্রাফট। ভারতসহ বিভিন্ন দেশের ১১৬৬ ক্রিকেটার নিজেদের নাম জমা দিয়েছেন। সেখানে নাম আছে মাহমুদউল্লাহ রিয়াদসহ ৬ বাংলাদেশি ক্রিকেটারও। তবে অবাক করার বিষয়— এবারের ড্রাফটে নাম দেননি বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। 

বাংলাদেশের সেরা তারকার এভাবে গুটিয়ে নেওয়ার কী কারণ থাকতে পারে, তা অনেকেই আলোচনায় রেখেছেন। ব্যস্ততা বেড়েছে সাকিবের। ক্রিকেটের বাইরে তিনি রাজনীতিতেও যুক্ত হয়েছেন। এছাড়া সবশেষ ভারত বিশ্বকাপে ভালো পারফর্ম করতে না পারায় সবার নজর থেকে কিছুটা দূরে রয়েছেন তিনি।

আর এই ভালো পারফর্ম করতে না পারার কারণেও সাকিবের দিকে ফ্যাঞ্চাইজিগুলোর নজর কম থাকবে সেটি হয়তো তিনি নিজেও বুঝতে পেরেছেন। সে কারণেই হয়তো তার এভাবে সরে যাওয়া। এছাড়া আইপিএল চলাকালে বাংলাদেশ জাতীয় দলেরও খেলা রয়েছে। সবমিলিয়ে বলা যায় বাস্তবতার কথা চিন্তা করেই আইপিএল থেকে সরে এসেছেন সাকিব।

ড্রাফট ঘোষণার আগেই সাকিব আল হাসান ও লিটন দাসকে ছেড়ে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এরপর দুই বাংলাদেশি ক্রিকেটার নেই আইপিএলের ড্রাফটেও। লিটন প্রথমবারের মতো আগের আসরে কলকাতার হয়ে খেলতে গিয়েছিলেন। 

সেখানে তার অভিজ্ঞতা সুখকর ছিল না। কয়েক ম্যাচ বসে থাকার পর সুযোগ মেলে মাত্র এক ম্যাচে। সেখানে বলার মতো কিছু করতে না পারায় আর দ্বিতীয় সুযোগ পাননি বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার। এমন তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করেই হয়তো তিনিও এবার ফ্র্যাঞ্চাইজি আসর থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন!

এদিকে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আইপিএলের ড্রাফটে আছেন— মাহমুদউল্লাহ রিয়াদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। তাদের মধ্যে সর্বোচ্চ মুস্তাফিজের ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। দুবাইয়ে আইপিএলের নতুন আসরের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৯ ডিসেম্বর। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ও মেয়ে আহত

আইপিএল নিলামে নেই সাকিব-লিটন, আছেন মাহমুদউল্লাহসহ ৬ টাইগার

Update Time : ০২:৫১:০৫ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩