Dhaka ০৯:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় স্ববল প্রকল্পের আওতায় ৫ হাজার ৭৬০টি গাছের চারা বিতরণ এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি, যুবক গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি, যুবক গ্রেফতার সুন্দরগঞ্জে চার মিনিটে তিন ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক সুন্দরগঞ্জে ৪ মিনিটে ৩ ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক তরুণ ও প্রবীণ ওলামায়ে কেরামের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল ৩২ বছরের পুরোনো এক্স-রে মেশিনে চলছে চিকিৎসা, রোগীদের চরম ভোগান্তি এ কেমন অমানুষের দেশ!’: শিশুর নিরাপত্তা নিয়ে কাঠগড়ায় সমাজ ও রাষ্ট্র! উন্নত প্রযুক্তির নামে গ্রাহকের পকেট কাটছে বিদ্যুতের প্রিপেইড মিটার

ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে ইরাকের পরিস্থিতি

ইরাকের পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। শনিবার বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, এতে দূতাবাসের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর পাশাপাশি ইরাকজুড়ে মার্কিন ঘাঁটি ও স্বার্থকে লক্ষ্য করে হামলার সংখ্যা বাড়ছে। যুক্তরাষ্ট্রের দূতাবাস জরুরি সতর্কতা জারি করে দেশটিতে থাকা মার্কিন নাগরিকদের দ্রুত ইরাক ছাড়ার আহ্বান জানিয়েছে। এমনকি কিছু ইরাকি সশস্ত্র গোষ্ঠী দেশটিতে থাকা মার্কিনিদের তথ্য দিলে সর্বোচ্চ ১ লাখ ডলার পুরস্কারের ঘোষণাও দিয়েছে বলে খবর পাওয়া গেছে।

শুধু বাগদাদ নয়, উত্তর ইরাকের কুর্দি অঞ্চলসহ বিভিন্ন জায়গায় মার্কিন ঘাঁটি ও বিমানবন্দরেও হামলা হচ্ছে। এক হামলায় একজন ফরাসি সেনাও নিহত হয়েছেন।
ক্রমবর্ধমান এসব হামলায় আশঙ্কা করা হচ্ছে, সংঘাত আরও বাড়তে পারে এবং ইরাক ধীরে ধীরে এই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাইবান্ধায় স্ববল প্রকল্পের আওতায় ৫ হাজার ৭৬০টি গাছের চারা বিতরণ

ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে ইরাকের পরিস্থিতি

Update Time : ১১:১৯:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬