Dhaka ০৭:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার সাঁতরে পার হওয়ার সময় বাঙালি নদীতে এক বৃদ্ধ নিখোঁজ ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সাঘাটায় বিদেশে পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! সংবাদ সম্মেলনে বিচার দাবি লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সবসময় থাকবে: এমপি মমতাজ আলো আড়াই বছর ধরে আটকে গাইবান্ধার ৯ সেতুর কাজ, ব্যয় বৃদ্ধির আশঙ্কায় দুর্ভোগে মানুষ ধ্বংস আর মৃত্যুর মাঝেও ফুটবলকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে ফিলিস্তিনিরা

গণঅধিকার পরিষদের প্রার্থীর বিরুদ্ধে সুজনের পাল্টা সংবাদ সম্মেলন ও অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ১০:৫১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ৫৭ Time View

সাদুল্লাপুর প্রতিনিধি:

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে গণঅধিকার পরিষদের সংসদ সদস্য পদপ্রার্থী মো. সুরুজ্জামানের করা সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন রেজওয়ান হোসেন সুজন।

শুক্রবার (৩০ জানুয়ারি) সাদুল্লাপুর শহরের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেন এবং পাল্টা অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রেজওয়ান হোসেন সুজন অভিযোগ করে বলেন, গত বুধবার রাত ১০টা ৫ মিনিটে গণঅধিকার পরিষদের প্রার্থী মো. সুরুজ্জামান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সাদুল্লাপুর শহরের ব্যস্ততম চৌমাথা মোড়ে হ্যান্ড মাইক ব্যবহার করে প্রচারণা চালান। এ সময় তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও ভোটারদের প্রভাবিত করতে উৎকোচ প্রদানের চেষ্টা করেন, যা স্পষ্টত আচরণবিধির পরিপন্থী।

সুজন আরও বলেন, ওই সময় সুরুজ্জামানের সঙ্গে তার আকস্মিক সাক্ষাৎ হলে তিনি আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে প্রশ্ন তোলেন। এতে সুরুজ্জামান উত্তেজিত হয়ে ওঠেন এবং অশোভন আচরণ করেন। এ সময় সঙ্গে সহকর্মীরা না থাকলে তার ওপর হামলার আশঙ্কা ছিল বলেও দাবি করেন তিনি। সুজন উল্লেখ করেন, তার কাছে মোবাইল ফোনে ধারণকৃত ভিডিও প্রমাণ রয়েছে, যেখানে সে রাতের ঘটনা স্পষ্ট বোঝা যায়। এ ঘটনায় তিনি বৃহস্পতিবার রাতে সাদুল্লাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার

গণঅধিকার পরিষদের প্রার্থীর বিরুদ্ধে সুজনের পাল্টা সংবাদ সম্মেলন ও অভিযোগ

Update Time : ১০:৫১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬