Dhaka ০৩:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু  চিলমারীতে হঠাৎ দমকা হাওয়ায় ডুবে গেছে ৭টি নৌকা সুন্দরগঞ্জে বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার ১ যাত্রী নিহত, আহত ২ শিশু   সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে বিশ্বকাপে জিতবে কোন দল? গোবিন্দগঞ্জে এক মানসিক রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জ্যৈষ্ঠের দাবদাহে পুড়ছে দেশ, জুনে ২-৩ দফা তাপপ্রবাহের আভাস মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ইরানের মুক্তিযুদ্ধের সময় নিখোঁজ বাবা: ৫৪ বছর পর বাংলাদেশে জন্মভিটার সন্ধান পেল পাকিস্তানে বেড়ে ওঠা ছেলে

গাইবান্ধায় পোনামাছ অবমুক্ত

  • Reporter Name
  • Update Time : ০৪:০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
  • ৩৫২ Time View

গাইবান্ধা প্রতিনিধি
“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে মঙ্গলবার স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে পৌর পার্কে পোনামাছ অবমুক্ত করেন প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর সিদ্দিক। গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।
পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক মো. অলিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, পৌরসভার প্যানেল মেয়র মো. শহীদ আহমেদ, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, জেলা মৎস্য কর্মকর্তা মো: ফয়সাল আযম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ খোরশেদ আলম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারজান সরকার।
শেষে জেলার ৩ জন সফল মৎস্য চাষীকে সম্মাননা প্রদান করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

গাইবান্ধায় পোনামাছ অবমুক্ত

Update Time : ০৪:০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩