Dhaka ০৭:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার সাঁতরে পার হওয়ার সময় বাঙালি নদীতে এক বৃদ্ধ নিখোঁজ ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সাঘাটায় বিদেশে পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! সংবাদ সম্মেলনে বিচার দাবি লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সবসময় থাকবে: এমপি মমতাজ আলো আড়াই বছর ধরে আটকে গাইবান্ধার ৯ সেতুর কাজ, ব্যয় বৃদ্ধির আশঙ্কায় দুর্ভোগে মানুষ ধ্বংস আর মৃত্যুর মাঝেও ফুটবলকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে ফিলিস্তিনিরা

গাইবান্ধায় বিএনপির মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ০২:৩৩:২৪ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
  • ৩৮৮ Time View

গাইবান্ধা প্রতিনিধি
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রোববার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা প্রেসক্লাব সংলগ্ন কাচারী বাজার এলাকায় মানবাধিকার লঙ্ঘনের শিকার নেতাকর্মী ও নাগরিকদের পরিবারের স্বজনরা এক মানববন্ধন কর্মসূচি পালন করে। গাইবান্ধা জেলা বিএনপি এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।:
মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু ও আনিছুর রহমান নাদিম, জেলা মৎস্যজীবি দলের আহবায়ক বিএনপি নেতা শামীম আহমেদ পলাশ, সদস্য সচিব খন্দকার রাহাত খান, অ্যাড. শাহনেওয়াজ, জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক বিপুল কুমার দাস, জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক মুনমুন রহমান প্রমুখ।
বক্তারা বলেন, অবৈধ সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবি জানান। তারা আরও বলেন, এই অবৈধ সরকার আবারও নীল নক্সার পাতানো নির্বাচন করে ক্ষমতায় যেতে চায়। দেশের মানুষ এখন পাতানো নির্বাচনের খেলা বুঝে গেছে। জনগণকে আর বোকা বানানোর সুযোগ নেই। ক্ষমতায় যাওয়ার জন্য যতই তালবাহানা করুন না কেন, কোন লাভ হবে না। তাই তফসিল বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। নয়তো দেশ থেকে পালানোরও সুযোগ পাবেন না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার

গাইবান্ধায় বিএনপির মানববন্ধন

Update Time : ০২:৩৩:২৪ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩