Dhaka ০৬:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইমদাদুল হক মিলনকে পেয়ে উচ্ছ্বাসে মাতলো একঝাঁক শিশু-কিশোর নলকূপ আছে, পানি নেই দ্বন্দ্বে বিপর্যস্ত নওগাঁর হাজারো কৃষক ব্রহ্মপুত্র নদের তীর রক্ষা বাঁধের ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবি সাঘাটা উপজেলা বিএনপি’র সাথে এমপি মমতাজের মতবিনিময় সভা পাকিস্তানে বন্যা পরিস্থিতির অবনতি: শতাধিক প্রাণহানি, ভারী বৃষ্টির সতর্কতা নিষিদ্ধ নেইমার: গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামছে সান্তোস পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধি: ধর্মীয় স্থাপনায় হামলায় বিশ্বজুড়ে উদ্বেগ, শান্তির আহ্বান গাইবান্ধায় সাবেক সেনা সদস্যের সংবাদ সম্মেলন: জমি বিক্রি ও স্ত্রীর অপপ্রচারের প্রতিবাদ আজ কিংবদন্তি লোকসংগীত শিল্পী আবদুল আলীমের জন্মদিন ইরাকে থাকা মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার দাবি ইরানের

গাইবান্ধার বাদিয়াখালীতে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৫:৩২:২৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • ৫৯ Time View
প্রতিনিধি গাইবান্ধা :
​গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নে দুস্থ ও সাধারণ মানুষের চোখের চিকিৎসায় একটি দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বাদিয়াখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী নুরুলগঞ্জ হাটের মুরগি হাটি সংলগ্ন এলাকায় এই ক্যাম্পের আয়োজন করা হয়। ​বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ কাজী আব্দুল খালেক-এর ব্যক্তিগত উদ্যোগে এবং রংপুরের দর্শনা মোড়ে অবস্থিত দেশের অন্যতম শীর্ষস্থানীয় চক্ষু সেবামূলক প্রতিষ্ঠান ‘দীপ আই কেয়ার হসপিটাল’-এর সার্বিক সহযোগিতায় এই ক্যাম্পটি সম্পন্ন হয়।
​দিনব্যাপী পরিচালিত এই মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চোখের বিভিন্ন সমস্যা পরীক্ষা, পরামর্শ এবং ওষুধ প্রদান করা হয়। ক্যাম্পটি পরিচালনা করেন দীপ আই কেয়ার ফাউন্ডেশনের ইনডোর মেডিকেল অফিসার এবং রাজশাহী মেডিকেল কলেজের কৃতি শিক্ষার্থী ডাঃ মোহাম্মদ তরিকুল ইসলাম (এমবিবিএস)।
​তাঁর সাথে মেডিকেল টিমে রিফ্রাকশনিষ্ট হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আল আমিন ইসলাম। এছাড়াও ক্যাম্প পরিচালনায় অক্লান্ত পরিশ্রম করেন দীপ আই কেয়ার ফাউন্ডেশনের প্রতিনিধি মোঃ আসাদুজম্মান ও মোঃ বকুল ইসলাম।
​চক্ষু ক্যাম্পের উদ্বোধনী ও সেবা প্রদান অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে রোগীদের উৎসাহিত করেন ​আবুল কালাম আজাদ, বিশিষ্ট সমাজসেবক ​সিঞ্জিত সমাজকর্মী স্থানীয় সংবাদকর্মী শাহিন মিয়া।
​আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, সকাল থেকেই ক্যাম্পে চোখ পরীক্ষা করাতে স্থানীয় ও আশেপাশের গ্রামের বিভিন্ন বয়সী মানুষ ভিড় জমান। দিনব্যাপী এই ক্যাম্পে প্রায় দেড় শতাধিক (১৫০+) নারী ও পুরুষ সম্পূর্ণ বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও প্রাথমিক চিকিৎসা সেবা গ্রহণ করেন।
প্রধান আয়োজক মোহাম্মদ কাজী আব্দুল খালেক জানান, “এলাকার দরিদ্র ও অসহায় মানুষ যারা টাকার অভাবে উন্নত চোখের চিকিৎসা নিতে পারেন না, তাদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতেই এই ক্ষুদ্র প্রয়াস। আগামীতেও এই ধরণের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
​বিনামূল্যে বাড়ির কাছে এমন উন্নত চিকিৎসা সেবা পেয়ে দীপ আই কেয়ার হসপিটাল কর্তৃপক্ষ এবং আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সেবা নিতে আসা সাধারণ মানুষ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ইমদাদুল হক মিলনকে পেয়ে উচ্ছ্বাসে মাতলো একঝাঁক শিশু-কিশোর

গাইবান্ধার বাদিয়াখালীতে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

Update Time : ০৫:৩২:২৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬