Dhaka ০৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইমদাদুল হক মিলনকে পেয়ে উচ্ছ্বাসে মাতলো একঝাঁক শিশু-কিশোর নলকূপ আছে, পানি নেই দ্বন্দ্বে বিপর্যস্ত নওগাঁর হাজারো কৃষক ব্রহ্মপুত্র নদের তীর রক্ষা বাঁধের ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবি সাঘাটা উপজেলা বিএনপি’র সাথে এমপি মমতাজের মতবিনিময় সভা পাকিস্তানে বন্যা পরিস্থিতির অবনতি: শতাধিক প্রাণহানি, ভারী বৃষ্টির সতর্কতা নিষিদ্ধ নেইমার: গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামছে সান্তোস পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধি: ধর্মীয় স্থাপনায় হামলায় বিশ্বজুড়ে উদ্বেগ, শান্তির আহ্বান গাইবান্ধায় সাবেক সেনা সদস্যের সংবাদ সম্মেলন: জমি বিক্রি ও স্ত্রীর অপপ্রচারের প্রতিবাদ আজ কিংবদন্তি লোকসংগীত শিল্পী আবদুল আলীমের জন্মদিন ইরাকে থাকা মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার দাবি ইরানের

গোবিন্দগঞ্জে আলু স্টোরে বুকিং স্লিপ না পেয়ে ক্ষুব্ধ কৃষকদের ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ১২৭ Time View

গোবিন্দগঞ্জ সংবাদদাতা ঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে হিমাদ্রি কোল্ড স্টোরেজে ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতে আলুর বুকিং স্লিপ না পেয়ে শত শত কৃষক ক্ষুব্ধ হয়ে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে।
জানা গেছে, গোবিন্দগঞ্জ হিমাদ্রি কোল্ড স্টোরেজে মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন স্থান থেকে কৃষকরা বুকিং স্লিপ নেয়ার জন্য সেখানে আসে। কিন্তু কোল্ড স্টোরেজের ম্যানেজার কৃষকদের বুকিং স্লিপ না দিয়ে তালবাহানা করে অযথা সময় ক্ষেপণ করেন। এক পর্যায়ে দুপুরের দিকে তিনি আলুর বুকিং স্লিপ দেয়া শেষ হয়ে গেছে বলে কৃষকদের জানালে উপস্থিত কৃষকরা ক্ষোভে ফেঁটে পড়েন। পরে তারা ক্ষুব্ধ হয়ে আলুর বুকিং কার্ড পাওয়ার দাবীতে কোল্ড স্টোরেজের মেইন গেট অবরুদ্ধ করে রাখাসহ কোল্ড স্টোরেজের সামনে ঢাকা-রংপুর মহাসড়ক প্রায় দেড় ঘন্টা অবরোধ করে রাখে। এ সময় তারা বলেন, স্টোরেজের ম্যানেজার অসৎ উদ্দেশ্যে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে আলুর সমস্ত বুকিং স্লিপ প্রদান করেছেন- তাই তাদের কাছ থেকে সরবরাহকৃত বুকিং স্লিপ ফিরিয়ে নিয়ে প্রকৃত কৃষকদের মাঝে তা বিতরণ করার দাবী জানান। এ বিষয়ে জানতে চাইলে হিমাদ্রি কোল্ড স্টোরেজের ম্যানেজার মোজাম্মেল হক বলেন, এ বছরের জন্য বরাদ্দকৃত বুকিং স্লিপ গত ৩ দিনেই বিতরণ করা শেষ হয়েছে- বুকিং স্লিপ না থাকলে আমাদের করার কি আছে।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান, উপজেলা কৃষি অফিসার মেহেদী হাসান, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম, হাইওয়ে থানার ওসি মোজাফ্ফর হোসেন ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে কৃষকরা অবরোধ তুলে নেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

ইমদাদুল হক মিলনকে পেয়ে উচ্ছ্বাসে মাতলো একঝাঁক শিশু-কিশোর

গোবিন্দগঞ্জে আলু স্টোরে বুকিং স্লিপ না পেয়ে ক্ষুব্ধ কৃষকদের ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ

Update Time : ০৭:৩৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫