Dhaka ০৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইমদাদুল হক মিলনকে পেয়ে উচ্ছ্বাসে মাতলো একঝাঁক শিশু-কিশোর নলকূপ আছে, পানি নেই দ্বন্দ্বে বিপর্যস্ত নওগাঁর হাজারো কৃষক ব্রহ্মপুত্র নদের তীর রক্ষা বাঁধের ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবি সাঘাটা উপজেলা বিএনপি’র সাথে এমপি মমতাজের মতবিনিময় সভা পাকিস্তানে বন্যা পরিস্থিতির অবনতি: শতাধিক প্রাণহানি, ভারী বৃষ্টির সতর্কতা নিষিদ্ধ নেইমার: গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামছে সান্তোস পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধি: ধর্মীয় স্থাপনায় হামলায় বিশ্বজুড়ে উদ্বেগ, শান্তির আহ্বান গাইবান্ধায় সাবেক সেনা সদস্যের সংবাদ সম্মেলন: জমি বিক্রি ও স্ত্রীর অপপ্রচারের প্রতিবাদ আজ কিংবদন্তি লোকসংগীত শিল্পী আবদুল আলীমের জন্মদিন ইরাকে থাকা মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার দাবি ইরানের

চিলমারীতে ইউনিব্লকের রাস্তা নির্মাণের ২মাস না যেতেই রাস্তায় ধস

  • Reporter Name
  • Update Time : ০৮:০১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • ১৩৫ Time View

চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতাঃ কুড়িগ্রামের চিলমারীতে ইউনিব্লকের রাস্তা নির্মাণের ২মাস না যেতেই রাস্তায় ধস দেখা দিয়েছে।সামান্য বৃষ্টিতেই সদ্য নির্মিত ২কি.মি.রাস্তাটির মন্ডলপাড়াসহ বিভিন্ন এলাকায় এসব ভাঙন সৃষ্টি হয়।ইউনিব্লকের তৈরী রাস্তাটির কাজ নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং সঠিকভাবে না করায় এটি অল্পসময়ের ব্যবধানে ভেঙে যাচ্ছে বলে এলাকাবাসীর দাবী।
জানা গেছে,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরাধীন “গ্রামীণ সড়ক”মেরামত ও সংরক্ষণ এর আওতায় সড়ক পুনর্বাসন করণ কাজ বাস্তবায়নের লক্ষ্যে ২০২৩-২৪অর্থ বছরে উপজেলার পোষ্ট অফিস হতে রাজারভিটা সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় ২কি.মি, ইউনিব্লক রাস্তা পুনর্বাসন কাজ বাস্তবায়নের জন্য চুক্তি সম্পাদিত হয়। যার চুক্তিমূল্য ছিল ১ কোটি ৪৭লক্ষ ৮৪হাজার ৯৭৭টাকা। কাজটি সম্পাদন করতে চুিক্তবদ্ধ হন উলিপুর উপজেলাস্থ নিবেদিতা ট্রেডার্স নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। ২০২৪সালের ১আগষ্ট শুরু হয়ে ২৮নভেম্বর তারিখের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও বিভিন্ন অনিয়ম এবং কাল ক্ষেপনের মধ্যদিয়ে গত ঈদুল ফিতরের দুটি আগে কাজটি সমাপ্ত করেন ওই ঠিকাদারী প্রতিষ্ঠান।কাজ শেষ হওয়ার দুমাস না যেতেই সামান্য বৃষ্টিতে রাস্তাটির কয়েক যায়গার সাইডের কার্ভস্টোন সরে গিয়ে ইউনিব্লক ছুটে গেছে বলে জানা যায়।
সরেজমিনে রাস্তাটি ঘুরে দেখা যায়,উপজেলার মন্ডল পাড়া নুরু মিয়ার বাড়ী সংলগ্ন স্থানে সদ্য নির্মিত রাস্তাটির সাইডের কার্ভস্টোন সরে ইউনিব্লকের গাথুনি খুলে ভেঙ্গে গেছে।একই চিত্র রাজারভিটা সপ্রাবি পর্যন্ত কয়েক স্থানে লক্ষ্য করা গেছে। রাস্তাটির কাজ নিম্নমানের সামগ্রী দিয়ে হওয়ায় দুমাস না যেতেই ধসে যাচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ।এসময় মন্ডলপাড়া এলাকার আঙ্গুর মিয়া,জাহাঙ্গীর মন্ডল,পাপ্পু মিয়াসহ অনেকে জানান,ইউনিব্লক দিয়ে তৈরী করা গ্রামীণ এই রাস্তাটি নিম্নমানের সামগ্রী দিয়ে এবং অদক্ষ শ্রমিক ব্যবহার করে তৈরী করায় এত অল্পসময়ে এটি ভেঙ্গে যাচ্ছে। এখনি মেরামত না করলে এটি এলাকাবাসীর ভোগান্তির কারন হয়ে দাড়াবে বলেও জানান তারা।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো.জুলফিকার আলী জানান,বৃষ্টির ফলে রাস্তাটির কয়েক স্থানে ইউনিব্লক ছুটে যাওয়া দেখেছি। ঠিকাদার ফাইনাল বিল পায়নি, ওদেরকে বলেছি বিল পাবেন না, রাস্তা ঠিক করতে এখনি লোক লাগান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

ইমদাদুল হক মিলনকে পেয়ে উচ্ছ্বাসে মাতলো একঝাঁক শিশু-কিশোর

চিলমারীতে ইউনিব্লকের রাস্তা নির্মাণের ২মাস না যেতেই রাস্তায় ধস

Update Time : ০৮:০১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫