
আলমগীর হোসেন, ঠাকুরগাঁও:
স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঠাকুরগাঁওয়ে মেডিক্যাল কলেজ স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। সেজন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালটিও ৫শ শয্যায় উন্নত করার চেস্টা থাকবে। এছাড়াও তিনি জানান, এই এলাকার মানুষ যেনো স্বাস্থ্য সেবা পায়, সে বিষযে আমরা সজাগ থাকবো। হাসপাতাল সুপারকে বলা হয়েছে যা যা প্রয়োজন সব ধরণের উপকরণ নিশ্চিত করা হবে। এদিকে জেলা প্রশাসকের পক্ষে থেকে হাসপাতালে আরেকটি লিফ এর ব্যবস্থা করে দেয়ার কথাও তুলে ধরেন।
তিনি বলেন, হাসপাতালের সিভিল সার্জনসহ কর্মকর্তাদের অনুরোধ করব স্বাস্থ্য ব্যবস্থাটা যাতে এই জেলায় ভালো হয় সাধারণ মানুষ যাতে ভালো চিকিৎসা পায় সেই অনুয়ায়ী আমাদের সীমিত সম্পদ দিয়ে যেন কাজ করতে পারি। যারা দীর্ঘ সময় ধরে হাসপাতালে কর্মরত আছেন সে বিষয়টিও দেখা হচ্ছে। খবু দ্রুত ঠিকঠাক করার জন্য ব্যবস্থা নেয়া হবে। আমাদের সরকারে আসার মাত্র দশ দিন, কিছুটা সময় লাগবে এর মধ্যে নিশ্চই আমরা ঠিক করে ফেলবো।
তিনি আজ রোববার (১ মার্চ) সকাল ৯টায় ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এসময় জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেন, জেনারেল হাসপাতালের তত্ববধায়ক ফিরোজ জামান জুয়েল, জেলা বিএনপির সভাপতি ফয়সল আমিনসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Reporter Name 

























