Dhaka ০২:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইমদাদুল হক মিলনকে পেয়ে উচ্ছ্বাসে মাতলো একঝাঁক শিশু-কিশোর নলকূপ আছে, পানি নেই দ্বন্দ্বে বিপর্যস্ত নওগাঁর হাজারো কৃষক ব্রহ্মপুত্র নদের তীর রক্ষা বাঁধের ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবি সাঘাটা উপজেলা বিএনপি’র সাথে এমপি মমতাজের মতবিনিময় সভা পাকিস্তানে বন্যা পরিস্থিতির অবনতি: শতাধিক প্রাণহানি, ভারী বৃষ্টির সতর্কতা নিষিদ্ধ নেইমার: গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামছে সান্তোস পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধি: ধর্মীয় স্থাপনায় হামলায় বিশ্বজুড়ে উদ্বেগ, শান্তির আহ্বান গাইবান্ধায় সাবেক সেনা সদস্যের সংবাদ সম্মেলন: জমি বিক্রি ও স্ত্রীর অপপ্রচারের প্রতিবাদ আজ কিংবদন্তি লোকসংগীত শিল্পী আবদুল আলীমের জন্মদিন ইরাকে থাকা মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার দাবি ইরানের

তামিমের হার্টে রিং পরানো হয়েছে

  • Reporter Name
  • Update Time : ০১:৪৫:৩১ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • ১৫২ Time View

ডেস্ক রিপোর্ট: সাভারে  বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। বুকে তীব্র ব্যথা অনুভব করায় তাঁকে বিকেএসপির পাশে ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে বিসিবির চিকিৎসা বিভাগের প্রধান দেবাশিষ চৌধুরী জানিয়েছেন, দুবার হার্ট অ্যাটাক হয়েছে তামিমের। তবে এখন অবস্থা উন্নতির দিকে।

হাসপাতালে অবস্থান করা ম্যাচ রেফারি দেবব্রত পাল  জানিয়েছেন, তামিমের এনজিওগ্রাম করানো হয়েছে। হার্টে ব্লক পাওয়া গেছে।

তামিমকে ঢাকায় আনার জন্য বিকেএসপিতে হেলিকপ্টার রাখা হয়।
বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডানের হয়ে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমেছিলেন তামিম। অধিনায়ক হিসেবে টসেও অংশ নেন।

এরপর হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় তামিমকে বিকেএসপিতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এই মুহূর্তে তিনি সেখানেই ভর্তি।

এরই মধ্যে তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকা, বড় ভাই ও সাবেক ক্রিকেটার নাফীস ইকবালসহ পরিবারের অন্য সদস্যরা হাসপাতালে পৌঁছেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ইমদাদুল হক মিলনকে পেয়ে উচ্ছ্বাসে মাতলো একঝাঁক শিশু-কিশোর

তামিমের হার্টে রিং পরানো হয়েছে

Update Time : ০১:৪৫:৩১ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫