Dhaka ১১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ… ব্যবসায়ীর মুখোশে ভয়ংকর প্রতারণা: হাতিয়েছে ক্ষুদ্র উদ্যোক্তার দেড় লক্ষ টাকা স্থানীয় সরকার নির্বাচন শুরু নভেম্বরের মাঝামাঝিতে খাটের নিচে লুকোচুরি: মামী-ভাগ্নের কাণ্ডে পলাশবাড়িতে তুলকালাম মেসির উদাহরণ টেনে ইয়ামালকে সতর্ক করলেন সাবেক বার্সা তারকা তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসীদের ব্যাপক প্রস্তুতি রুশ ড্রোনের নিশানায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও সাবেক সিআইএ প্রধান ? ৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি , ১৫ দিনের মধ্যে চালুর আল্টিমেটাম সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার জাভা সাগরে উল্টে গেল যাত্রীবাহী জাহাজ, ৬ জনের মৃত্যু—নিখোঁজ ১৩০

নাদিম হত্যার প্রধান আসামি সেই বাবুর সহযোগী গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৩:১৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩
  • ৪৫৮ Time View

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি সাধুরপাড়া ইউপির বরখাস্তকৃত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর সহযোগী নয়নকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। 
সোমবার রাতে অভিযান চালিয়ে ওই ইউনিয়নের মধ্য ধাতুয়াকান্দা নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে বকশীগঞ্জ থানা পুলিশ। নয়ন ওই এলাকার সানোয়ার হোসেনের ছেলে। 

বকশীগঞ্জ থানার ওসি সোহেল রানা জানান, সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের জিজ্ঞাসাবাদে নয়ন মিয়ার সম্পৃক্ততার কথা ওঠে এসেছে। পরে পুলিশ সুপারের নির্দেশে নিজ বাড়ি থেকে নয়নকে গ্রেফতার করা হয়। 

এর আগে ১৪ জুন বুধবার পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে পৌর শহরের সরকারি কিয়ামত উল্লাহ কলেজ মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। গুরুতর আহতের পর প্রথমে তাকে বকশীগঞ্জ হাসপাতালে ও পরে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাংবাদিক নাদিম। 

এ ঘটনায় নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে ২২ জনের নামে এবং অজ্ঞাতনামা আরও ২০/২৫ জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা করেন।

এরই প্রেক্ষিতে প্রধান আসামিসহ ১৩ জনকে গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে প্রধান আসামি মাহমুদুল আলম বাবু, মনিরুজ্জামান মনির ও রেজাউল হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। এ মামলায় এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ…

নাদিম হত্যার প্রধান আসামি সেই বাবুর সহযোগী গ্রেফতার

Update Time : ০৩:১৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩