Dhaka ০২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইমদাদুল হক মিলনকে পেয়ে উচ্ছ্বাসে মাতলো একঝাঁক শিশু-কিশোর নলকূপ আছে, পানি নেই দ্বন্দ্বে বিপর্যস্ত নওগাঁর হাজারো কৃষক ব্রহ্মপুত্র নদের তীর রক্ষা বাঁধের ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবি সাঘাটা উপজেলা বিএনপি’র সাথে এমপি মমতাজের মতবিনিময় সভা পাকিস্তানে বন্যা পরিস্থিতির অবনতি: শতাধিক প্রাণহানি, ভারী বৃষ্টির সতর্কতা নিষিদ্ধ নেইমার: গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামছে সান্তোস পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধি: ধর্মীয় স্থাপনায় হামলায় বিশ্বজুড়ে উদ্বেগ, শান্তির আহ্বান গাইবান্ধায় সাবেক সেনা সদস্যের সংবাদ সম্মেলন: জমি বিক্রি ও স্ত্রীর অপপ্রচারের প্রতিবাদ আজ কিংবদন্তি লোকসংগীত শিল্পী আবদুল আলীমের জন্মদিন ইরাকে থাকা মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার দাবি ইরানের

ফুলচাষির স্বপ্ন ভঙ্গ করলো শত্রুরা

  • Reporter Name
  • Update Time : ০৮:৩২:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৮০ Time View

সাদুল্লাপুর সংবাদদাতাঃ কৃষক মজনু প্রামাণিক। অন্যান্য ফসল ছেড়ে এবার আবাদ করেছেন গ্লাডিওলাস ফুলের। ইতোমধ্যে রঙিন এই ফুটন্ত ফুল রাঙিয়েছে মাঠ। বসন্তবরণ ও মাতৃভাষা দিবসে এই ফুল বিক্রি করে অধিক লাভের স্বপ্ন দেখছিলেন। এরই মধ্যে রাতের অন্ধকারে ক্ষেতের ফুলসহ গাছ কেটে নষ্ট করেছে শত্রুরা। এ নিয়ে চরম দুশ্চিন্তায় ভুগছেন মজনু প্রামাণিক।
শনিবার বিকেলে সরেজমিনে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের আলীপুর গ্রামের মাঠে দেখা গেছে- ফুল ক্ষেত নষ্টের দৃশ্য। এসময় ক্ষতিগ্রস্ত কৃষক মজনু প্রামানিক ও তার স্ত্রী অঝোড়ে কাঁদছিলেন।
খোঁজ নিয়ে জানা যায়, আলীপুর গ্রামের মৃত আলী আকবর প্রামাণিকের ছেলে মজনু প্রামাণিক সঙ্গে রাঘবেন্দপুর গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে জামিরুল ইসলামদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলে। এরই জেরে শত্রুতা পোষণ করে গত ১১ ফেব্রুয়ারি রাতে মজনু প্রামাণিকের চাষকৃত ফুল বাগানের ৪-৫ হাজার গাছসহ ফুল কেটে সাবার করেছে। এর আগেও প্রতিপক্ষরা মজনুর ক্ষেতের হলুদ ও কলাসহ গাছ কেটে নষ্ট করেছে বলেও অভিযোগ ওঠেছে। লাভের আশায় এনজিওর ঋণ নিয়ে এসব আবাদ করছিলেন মজনু প্রামাণিক।
এসব তথ্য নিশ্চিত করে ক্ষতিগ্রস্ত কৃষক মজনু মিয়া বলেন, আমার প্রতিপক্ষ জামিরুল ইসলামরা ক্ষেতের ফুল কেটে নিয়ে গেছে। এতে প্রায় লক্ষাধিক টাকা ক্ষতি হয়। এই ক্ষতি কিভাবে পুষিয়ে নিবো, এ নিয়ে দুশ্চিন্তায় আছি। ক্ষেত নষ্টের ব্যাপারে ফাঁড়ি থানায় অভিযোগ করেও কোন সহযোগীতা পাওয়া যায়নি।
অভিযুক্ত জামিরুল ইসলাম জানান, কে বা কারা মজনুর ফসল নষ্ট করেছে সেটি তার জানা নেই। এজন্য তিনি দায়ি না। এ বিষয়ে সাদুল্লাপুর থানাধীন ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর উপপুলিশ পরিদর্শক হিরক চন্দ্র বলেন, মজনু প্রামাণিকের অভিযোগে ঘটনাস্থল পরিদর্শ করা হয়েছে। এটি আরও ক্ষতিয়ে দেখা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

ইমদাদুল হক মিলনকে পেয়ে উচ্ছ্বাসে মাতলো একঝাঁক শিশু-কিশোর

ফুলচাষির স্বপ্ন ভঙ্গ করলো শত্রুরা

Update Time : ০৮:৩২:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫