Dhaka ০৮:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ… ব্যবসায়ীর মুখোশে ভয়ংকর প্রতারণা: হাতিয়েছে ক্ষুদ্র উদ্যোক্তার দেড় লক্ষ টাকা স্থানীয় সরকার নির্বাচন শুরু নভেম্বরের মাঝামাঝিতে খাটের নিচে লুকোচুরি: মামী-ভাগ্নের কাণ্ডে পলাশবাড়িতে তুলকালাম মেসির উদাহরণ টেনে ইয়ামালকে সতর্ক করলেন সাবেক বার্সা তারকা তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসীদের ব্যাপক প্রস্তুতি রুশ ড্রোনের নিশানায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও সাবেক সিআইএ প্রধান ? ৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি , ১৫ দিনের মধ্যে চালুর আল্টিমেটাম সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার জাভা সাগরে উল্টে গেল যাত্রীবাহী জাহাজ, ৬ জনের মৃত্যু—নিখোঁজ ১৩০

ফুলছড়িতে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, পলাতক ১

  • Reporter Name
  • Update Time : ০৩:১০:২৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ১০৬ Time View

প্রতিনিধি  গাইবান্ধা :

গাইবান্ধার ফুলছড়িতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের অপর এক সহযোগী কৌশলে পালিয়ে যায়।

​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার, গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ওসির নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ফুলছড়ি উপজেলার ২ নম্বর উদাখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর কাঠুর (বটের ভিটা) গ্রামে অভিযান পরিচালনা করে।

​সেখানে স্থানীয় মোঃ রেজা মিয়ার বসতবাড়ির শয়নকক্ষে মাদক সেবন ও ক্রয়-বিক্রয়কালে হাতেনাতে দুইজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—উত্তর কাঠুর গ্রামের মৃত ইনছার আলীর ছেলে মোঃ রেজা মিয়া (৩৯) এবং একই গ্রামের মোঃ চাঁন মিয়ার ছেলে মোঃ আয়নাল হক (৪০)। এ সময় আয়নালের ভাই মোঃ আনারুল ইসলাম (৩৫) ঘরের জানালা দিয়ে পালিয়ে যায়।

​পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃত রেজা মিয়া ও আয়নাল হকের দেহ তল্লাশি করে প্রত্যেকের হেফাজত থেকে ৫০ পিস করে নীল রঙের জিপার প্যাকেটে রক্ষিত সর্বমোট ১০০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

​এ ঘটনায় আটক দুই ব্যক্তিসহ পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলছড়ি থানায় একটি মামলা (মামলা নং- ০৯, তারিখ: ২৯/০৮/২০২৬) দায়ের করা হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ…

ফুলছড়িতে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, পলাতক ১

Update Time : ০৩:১০:২৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬