Dhaka ০৪:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সাঘাটায় বিদেশে পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! সংবাদ সম্মেলনে বিচার দাবি লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সবসময় থাকবে: এমপি মমতাজ আলো আড়াই বছর ধরে আটকে গাইবান্ধার ৯ সেতুর কাজ, ব্যয় বৃদ্ধির আশঙ্কায় দুর্ভোগে মানুষ ধ্বংস আর মৃত্যুর মাঝেও ফুটবলকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে ফিলিস্তিনিরা গাইবান্ধায় ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত নিরাপদ নওগাঁ গঠনে শিক্ষার্থীদের সাথে র‍্যাবের মতবিনিময় সভা অভিভাবকের উদাসীনতাই তরুণ প্রজন্মের অবক্ষয়ের জন্য দায়ী? এবার সয়াবিন তেলে মিলল বিপুল পরিমাণ মাইক্রোপ্লাস্টিক

বিএনপি ক্ষমতায় এলে কিশোর ও অ্যাডাল্ট গ্যাং মনু নদীতে ভেসে যাবে: নাসের রহমান

  • Reporter Name
  • Update Time : ১০:৪৫:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৭ Time View

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম নাসের রহমান বলেছেন, ধানের শীষ বিজয়ী হলে মৌলভীবাজারে কিশোর গ্যাং তো দূরের কথা, অ্যাডাল্ট গ্যাংসহ কোনো গ্যাংয়েরই অস্তিত্ব থাকবে না। সব গ্যাং মনু নদীতে ভেসে যাবে। তখন চাঁদাবাজির কোনো শব্দও কেউ শুনবে না। সব ধরনের অপরাধের বিরুদ্ধে থাকবে একেবারে জিরো টলারেন্স।

বৃহস্পতিবার (৫ই ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমিতে ‘ইয়ুথ ফোরাম মৌলভীবাজার’-এর আয়োজনে ক্রীড়া সংগঠন, সামাজিক সংগঠন ও প্রাণবন্ত যুবসমাজের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তৃতায় নাসের রহমান এলাকার ক্রীড়াঙ্গনের উন্নয়নে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, মৌলভীবাজার ও রাজনগরের তরুণদের মাঠমুখী করতে শুটিং ক্লাব চালু করা হবে এবং নিয়মিত ফুটবল লীগ আয়োজন করা হবে। আধুনিক সুইমিংপুল নির্মাণ ও ফুটবল লীগ চালু করাকে সর্বোচ্চ অগ্রাধিকার বা ‘ফার্স্ট প্রায়োরিটি’ হিসেবে বাস্তবায়ন করা হবে। এছাড়া শেরপুরের আইনপুর মাঠকে পূর্ণাঙ্গ খেলাধুলার উপযোগী মাঠে রূপান্তর এবং কলেজ মাঠগুলো উন্নয়ন করে ফুটবল ও ক্রিকেট অনুশীলনের স্থায়ী ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন তিনি।

তরুণরা যেন নিয়মিত খেলাধুলার সুযোগ পায়, সেজন্য কাবাডি খেলোয়াড়দের জন্য আলাদা একটি ইনডোর স্টেডিয়াম ও পাশাপাশি একটি আধুনিক মাল্টিপারপাস ইনডোর স্পোর্টস কমপ্লেক্স গড়ে তোলার কথাও জানান এই বিএনপি নেতা। কাশীনাথ স্কুলে একটি স্থায়ী স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দিয়ে নাসের রহমান বলেন, সেখানে আর কোনো ধরনের বাণিজ্যিক মেলা আয়োজন করতে দেওয়া হবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

বিএনপি ক্ষমতায় এলে কিশোর ও অ্যাডাল্ট গ্যাং মনু নদীতে ভেসে যাবে: নাসের রহমান

Update Time : ১০:৪৫:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬