Dhaka ০২:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু  চিলমারীতে হঠাৎ দমকা হাওয়ায় ডুবে গেছে ৭টি নৌকা সুন্দরগঞ্জে বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার ১ যাত্রী নিহত, আহত ২ শিশু   সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে বিশ্বকাপে জিতবে কোন দল? গোবিন্দগঞ্জে এক মানসিক রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জ্যৈষ্ঠের দাবদাহে পুড়ছে দেশ, জুনে ২-৩ দফা তাপপ্রবাহের আভাস মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ইরানের মুক্তিযুদ্ধের সময় নিখোঁজ বাবা: ৫৪ বছর পর বাংলাদেশে জন্মভিটার সন্ধান পেল পাকিস্তানে বেড়ে ওঠা ছেলে

মরক্কোকে হারিয়ে অস্ট্রেলিয়ার সামনে পড়লো ফ্রান্স

  • Reporter Name
  • Update Time : ০৪:১৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩
  • ৪৬৫ Time View

রূপকথা দেখিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে এসেছিলো মরক্কো। কিন্তু দ্বিতীয় রাউন্ডেই তাদের দৌড় থেমে গেলো ফ্রান্সের কাছে ৪-০ গোলে হেরে। মঙ্গলবার শেষ ষোলোর ম্যাচে জ্যামাইকাকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে কলম্বিয়াও। অর্থ্যাৎ দ্বিতীয় রাউন্ডেই বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেল জ্যামাইকা এবং মরক্কোর।

কোয়ার্টার ফাইনালে উঠে বড় পরীক্ষার মুখোমুখি অন্যতম শক্তিশালী ফ্রান্স। সেমিতে ওঠার লড়াইয়ে তারা মুখোমুখি হবে স্বাগতিক অস্ট্রেলিয়ার। ব্রিসবেনে অনুষ্ঠিত হবে ম্যাচটি। একই দিনে কলম্বিয়ার প্রতিপক্ষ হবে ইংল্যান্ড।

মঙ্গলবার ফরাসি শিবিরের শেষ আটে ওঠা নিশ্চিত করে দেন ইউজেনি লি সোমে। লিওঁ’র ৩৪ বছর বয়সী এই অভিজ্ঞ স্ট্রাইকার করেছেন জোড়া গোল। বাকি দুই গোলদাতা ক্যাদিদিয়াতু দিয়ানি এবং কেনজা দালি।

অ্যাডিলেডের হাইন্ডমার্শ স্টেডিয়ামে ফ্রান্সের ঝোড়ো ফুটবলের সামনে দিশা হারিয়ে ফেলে মরক্কো। ২৩ মিনিটের মধ্যেই ৩-০ গোলে এগিয়ে যায় ফ্রান্স। লি সোমে’র প্রথম গোল ২৩ মিনিটে। নিজের দ্বিতীয় গোল করেন ৭০ মিনিটে।

ম্যাচের পরে ফরাসি এই তারকা বলেন, ‘আমাদের কাছে এই বিশ্বকাপের তাৎপর্য অন্য ধরনের। তাই সমস্ত ম্যাচকেই ফাইনাল মনে করে মাঠে নামছি আমরা। মরক্কো খুব লড়াকু প্রতিপক্ষ। তাই ওরা যাতে পাল্টা আঘাত না করতে পারে, সেটা মাথায় রেখে আক্রমণে গিয়েছিলাম।’

ফ্রান্সের কোচ হার্ভে হেনার্ড দলের ফুটবল দেখে উল্লসিত। বরং এক ধাপ এগিয়ে তিনি জানিয়ে দিলেন, কোয়ার্টার ফাইনালে তার দলের বিরুদ্ধে চাপেই থাকবে অস্ট্রেলিয়া। ফরাসি কোচের মন্তব্য, ‘আয়োজক দেশ হিসেবে খেলবে অস্ট্রেলিয়া। ফলে ওদের চাপ আমাদের থেকে বেশি থাকবে। আমাদের স্বাভাবিক ফুটবল খেলতে হবে। সেটা ধরে রাখলে লক্ষ্যে এগিয়ে যেতে পারব।’

লি সোমের ফুটবল নিয়ে সন্তুষ্ট হেনার্ড। তিনি বলেছেন, ‘‘দলে কেন ওর মতো অভিজ্ঞকে প্রয়োজন, সেটা আজ স্পষ্ট হয়ে গেছে।’

অন্য ম্যাচে কলম্বিয়া ১-০ গোলে হারিয়েছে জ্যামাইকাকে। ম্যাচের ৫১ মিনিটে একমাত্র গোলটি করেছেন কাতালিনা উসমে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

মরক্কোকে হারিয়ে অস্ট্রেলিয়ার সামনে পড়লো ফ্রান্স

Update Time : ০৪:১৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩