Dhaka ০৯:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সাঘাটায় বিদেশে পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! সংবাদ সম্মেলনে বিচার দাবি লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সবসময় থাকবে: এমপি মমতাজ আলো আড়াই বছর ধরে আটকে গাইবান্ধার ৯ সেতুর কাজ, ব্যয় বৃদ্ধির আশঙ্কায় দুর্ভোগে মানুষ ধ্বংস আর মৃত্যুর মাঝেও ফুটবলকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে ফিলিস্তিনিরা গাইবান্ধায় ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত নিরাপদ নওগাঁ গঠনে শিক্ষার্থীদের সাথে র‍্যাবের মতবিনিময় সভা অভিভাবকের উদাসীনতাই তরুণ প্রজন্মের অবক্ষয়ের জন্য দায়ী? এবার সয়াবিন তেলে মিলল বিপুল পরিমাণ মাইক্রোপ্লাস্টিক

রংপুরে গীতিকবি সংসদের সম্মাননা পেলেন অমিতাভ দাশ হিমুন

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৯:০৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ৪১ Time View

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বেতার-টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকারদের সংগঠন গীতিকবি সংসদ রংপুর অঞ্চল শনিবার রাতে ছয় গুণী গীতিকারকে সম্মাননা দিয়েছে। গাইবান্ধা তথা বাংলাদেশ সংগীত অঙ্গনের গীতিকবি হিসেবে খ্যাত অমিতাভ দাশ হিমুন এই ছয়জনের অন্যতম হিসেবে সম্মাননা গ্রহণ করেছেন।

রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এই সম্মাননা গীতি কবিদের নতুন কমিটি পরিচিতি ও স্থানীয় গীতিকারদের মৌলিক সংগীতানুষ্ঠনে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও প্রখ্যাত সঙ্গীত শিল্পী অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি।  গীতিকবি সংসদ রংপুরের আহবায়ক মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ-উন নবী ডন। বিশেষ অতিথি ছিলেন রংপুর বেতারের ডিআরডি এস এম শরীফ, রংপুর সাংস্কৃতিক পরিষদের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী ডলার। অনুষ্ঠান সঞ্চালনা করেন রংপুর  বেতারের ঘোষক কবি সফুরা খাতুন।

গীতিকবি সংসদ সম্মাননা পাওয়া ছয়জনের মধ্যে রয়েছেন এ কে এম মুস্তাফিজুর রহমান, অমিতাভ দাশ হিমুন, মো. রফিকুল ইসলাম রইস, বাশার ইবনে জহুর, সুনীল সরকার ও এস এম খলিল বাবু।

বৃষ্টিভেজা রাতে মঞ্চ থেকে এই অঞ্চলের নবীন প্রবীণ গীতিকারদের বেশ কিছু মৌলিক গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।

বক্তারা বলেন, একটি গানের আড়ালে গীতিকার বড় ভূমিকা পালন করেন। কিন্তু গান শ্রোতাদের পছন্দের হয়ে উঠলেও গীতিকার সেইভাবে আলোচিত হন না। এই অনুষ্ঠানের মাধ্যমে গীতিকার সুরকার ও শিল্পীদের মঞ্চে এনে দর্শকদের সামনে তুলে ধরার ব্যাপারটি অবশ্যই প্রশংসনীয়।

সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি উত্তরাঞ্চলের ভাওয়াইয়াসহ অন্যান্য গানের গীতিকারদের সম্মান জানিয়ে বলেন, শিল্পকলা একাডেমির মাধ্যমে ভাওয়াইয়া গানকে আরও জনপ্রিয় করতে ভাইওয়াইয়া উৎসবের আয়োজন করা হবে। নিজে একজন শিল্পী হিসেবে তিনি সবসময় শিল্পীদের পাশে থাকবেন।

উল্লেখ্যগীতিকার অমিতাভ দাশ হিমুন অন্তত ৬শ গানের গীতিকার। দেশের স্বনামধন্য শিল্পীদের  মধ্যে প্রয়াত সুবীর নন্দীফাহমিদা নবী, সারেগামাপা খ্যাত অবন্তী সিঁথী, প্রয়াত মনি কিশোর, ভারতের রূপংকর বাগচীসহ অনেকে তার গান গেয়েছেন। এখনও তিনি গানের ভূবনে সমান সক্রিয়।

তিনি দৈনিক কালেরকণ্ঠের জেলা প্রতিনিধি  গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

রংপুরে গীতিকবি সংসদের সম্মাননা পেলেন অমিতাভ দাশ হিমুন

Update Time : ০৪:৫৯:০৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬