Dhaka ০৭:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নটর ডেম ও সেন্ট যোসেফে পলাশবাড়ী গ্রীন ফিল্ড স্কুলের ৭ শিক্ষার্থীর ভর্তির সুযোগ ঢাকা-রংপুর লংমার্চ ও পলাশবাড়ী পথসভা উপলক্ষে ১১ দলীয় ঐক্যের প্রেস ব্রিফিং ৭ ধাপে ইউপি নির্বাচন শুরু ১২ নভেম্বর: প্রথম ধাপে ভোট ৮০ উপজেলার ইউনিয়নে গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ… ব্যবসায়ীর মুখোশে ভয়ংকর প্রতারণা: হাতিয়েছে ক্ষুদ্র উদ্যোক্তার দেড় লক্ষ টাকা স্থানীয় সরকার নির্বাচন শুরু নভেম্বরের মাঝামাঝিতে খাটের নিচে লুকোচুরি: মামী-ভাগ্নের কাণ্ডে পলাশবাড়িতে তুলকালাম মেসির উদাহরণ টেনে ইয়ামালকে সতর্ক করলেন সাবেক বার্সা তারকা তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসীদের ব্যাপক প্রস্তুতি রুশ ড্রোনের নিশানায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও সাবেক সিআইএ প্রধান ?

রাণীনগরে পাহারাদারদের বেঁধে রেখে ট্রান্সফরমার লুট

  • Reporter Name
  • Update Time : ০৭:০৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • ১৩৬ Time View

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতাঃ নওগাঁর রাণীনগরে এবার গভীর নলকূপের পাহারাদারদের বেঁধে রেখে ট্রান্সফরমার লুটের ঘটনা ঘটেছে। রোববার গভীর রাতে উপজেলার লোহাচুড়া গ্রামের পশ্চিম মাঠে বাবলি আক্তার পুতুলের নলকূপে এঘটনা ঘটে। এঘটনায় থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। বাবলি আক্তার ওই গ্রামের খন্দকার আনোয়ার হোসেনের মেয়ে।এর আগে চলতি মাসে ১১টি ট্রান্সফরমারসহ গত ছয় মাসে মোট ৬৬টি ট্রান্সফরমার চুরি/লুটের ঘটনা ঘটল। তবে এসব ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার কিম্বা ট্রান্সফরমার উদ্ধার করতে পারেনি।
গভীর নলকূপের পাহারাদার মিরাজ হোসেন জানান, তিনিসহ দুইজন গভীর নলকূপে পাহারার দায়িত্বে ছিলেন। গভীর রাতে ১০/১২জনের একদল লোক এসে আমাদেরকে হাত-পা মুখ বেঁধে ট্রান্সফরমার লুট করে নিয়ে যায়। তবে তিনটি ট্রান্সফরমার থাকলেও মাত্র একটি লুট করে নিয়ে গেছে।
নলকূপ মালিক বাবলি আক্তার বলেন,গভীর নলকূপটি আমাদের নিজস্ব। তিনজন পাহারাদার ছিলো। এর মধ্যে একজন রাতে পাহারা দিতে যায়নি। শুধুমাত্র দুইজন পাহারায় ছিলেন। ওই দুইজনকেই বেঁধে রেখে ট্রান্সফরমার লুট করে নিয়ে গেছে। এঘটনায় থানাপুলিশকে জানিয়েছেন।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো: রায়হান জানান,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। এছাড়া চক্রটিকে ধরতে অনুসন্ধান চলছে।
উল্লেখ্য,গত ১৪মার্চ এক রাতেই উপজেলার পোয়াতা ও ওমরপুর মাঠ থেকে চারটি নলকূপের ১০টি ট্রান্সফরমার এবং ৯মার্চ উপজেলার কামতা গ্রামের জামাল হোসেনের একটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এছাড়া গত ছয় মাসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোট ৬৬টি বৈদ্যতিক ট্রান্সফরমার চুরি/লুট হলেও এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার কিম্বা কোন ট্রান্সফরমার উদ্ধার করতে পারেনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

নটর ডেম ও সেন্ট যোসেফে পলাশবাড়ী গ্রীন ফিল্ড স্কুলের ৭ শিক্ষার্থীর ভর্তির সুযোগ

রাণীনগরে পাহারাদারদের বেঁধে রেখে ট্রান্সফরমার লুট

Update Time : ০৭:০৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫