Dhaka ০৭:০৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নটর ডেম ও সেন্ট যোসেফে পলাশবাড়ী গ্রীন ফিল্ড স্কুলের ৭ শিক্ষার্থীর ভর্তির সুযোগ ঢাকা-রংপুর লংমার্চ ও পলাশবাড়ী পথসভা উপলক্ষে ১১ দলীয় ঐক্যের প্রেস ব্রিফিং ৭ ধাপে ইউপি নির্বাচন শুরু ১২ নভেম্বর: প্রথম ধাপে ভোট ৮০ উপজেলার ইউনিয়নে গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ… ব্যবসায়ীর মুখোশে ভয়ংকর প্রতারণা: হাতিয়েছে ক্ষুদ্র উদ্যোক্তার দেড় লক্ষ টাকা স্থানীয় সরকার নির্বাচন শুরু নভেম্বরের মাঝামাঝিতে খাটের নিচে লুকোচুরি: মামী-ভাগ্নের কাণ্ডে পলাশবাড়িতে তুলকালাম মেসির উদাহরণ টেনে ইয়ামালকে সতর্ক করলেন সাবেক বার্সা তারকা তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসীদের ব্যাপক প্রস্তুতি রুশ ড্রোনের নিশানায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও সাবেক সিআইএ প্রধান ?

রাণীনগরে যুবলীগ নেতা ও আত্রাইয়ে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৯:১৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • ১৫৭ Time View

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতাঃ নওগাঁর রাণীনগরে ওয়ার্ড যুবলীগের সভাপতি এবং আত্রাইয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো: রায়হান জানান,বুধবার রাতে উপজেলার বড়গাছা ইউনিয়নের বলিদাগাছী গ্রামের আব্দুল আহাদের ছেলে স্থানীয় ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহিনুর ইসলাম (৩৫)কে গ্রেফতার করা হয়েছে। তাকে বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
অপর দিকে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাব উদ্দীন জানান,বুধবার রাতে অভিযান চালিয়ে উপজেলার বামনি গ্রামের অনিল চন্দ্রের ছেলে অমিত কুমার শাহাকে গ্রেফতার করা হয়েছে। টাকা পয়সা লেনদেনকে কেন্দ্র করে দায়েরকৃত মামলায় আদালত তাকে সাজাপ্রদান করে। সাজার পর থেকে সে পলাতক ছিলো। এর পর বাড়ীতে আসলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তবে কতদিনের সাজা ছিল তা বলতে পারেননি এই কর্মকর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

নটর ডেম ও সেন্ট যোসেফে পলাশবাড়ী গ্রীন ফিল্ড স্কুলের ৭ শিক্ষার্থীর ভর্তির সুযোগ

রাণীনগরে যুবলীগ নেতা ও আত্রাইয়ে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

Update Time : ০৯:১৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫