Dhaka ০৫:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রাষ্ট্রপতির ছোট ভাই মির্জা ফয়সলের মনোনয়নপত্র দাখিল উদয়ন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মিন্টু : শহরে প্রথম জানাজা, বাদ এশা গটিয়ায় দাফন দারিদ্র্যমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: নতুন রূপ ও প্রত্যয় নিয়ে এলো স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশ জ্বালানি তেলের দাম বৃদ্ধি: খরচ কত হবে, কত দামে বিক্রি হবে ধান ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়নপত্র জমা দিলেন রাষ্ট্রপতির ছোট ভাই মির্জা ফয়সল  ৩৫ বছর পূর্তিতে স্ট্রমি ফাউন্ডেশন বাংলাদেশের নতুন ব্র্যান্ড উন্মোচন রোমা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মরিচ-ভুট্টার চর, নদ-নদীর ঢেউ: পর্যটনের নতুন কেন্দ্র হতে পারে গাইবান্ধা জনগণের কাছ থেকে সাড়ে ১০ টাকা দরে বিদ্যুৎ কিনবে সরকার ঐতিহাসিক দুর্গ ও সুরা মসজিদ পরিদর্শন করলেন সমাজকল্যাণ মন্ত্রী 

রাতে মহিউদ্দিনের ফাঁসি, জানেন না বৃদ্ধ মা

  • Reporter Name
  • Update Time : ০৩:৫১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
  • ৫৫০ Time View

আজ বৃহস্পতিবার রাত ১০টায় ফাঁসি কার্যকর হবে অধ্যাপক ডক্টর তাহের হত্যা মামলায় ৪ নম্বর আসামি ড. মহিউদ্দিনের। 

তার ফাঁসি কার্যকরের পর বাড়ির মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশেই তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন তার ভাই আরজু মিয়া। 

সরেজমিন জান্দি গ্রামে গিয়ে দেখা যায়, ড. মহিউদ্দিনের মা লাঠি হাতে ঘরের দরজার সামনে অবাক দৃষ্টিতে বসে আছেন। পরিবারের লোকজন ও গ্রামবাসী শোকে স্তব্ধ হয়ে গেছেন। তার শতবর্ষী বৃদ্ধ মা চোখে তেমন দেখেন না এবং কানে একদমই শুনেন না। তিনি এখনো জানেন না, তার ছেলে ড. মহিউদ্দিনের আজ ফাঁসি হবে। 

পরিবারের কেউ তাকে কিছু বুঝতে দিচ্ছেন না। তার বাড়িতে কোনো সংবাদকর্মী বা কোনো আত্মীয়স্বজন দেখলেই তিনি জানতে চান কি জন্য এসেছেন আপনারা। হয়তো মা খবর শুনলে স্ট্রোক করতে পারেন এ জন্যই তাকে কিছুই জানানো হচ্ছে না বলে জানান তার ছেলে আরজু মিয়া।

মহিউদ্দিনের ছোট ভাই আরজু মিয়া বলেন, কারা কর্তৃপক্ষ আমাদের একটা চিঠি দিয়েছিল। সেই চিঠিটি বাড়ি নিয়ে খুলতে বলেছিলেন, আমরা গাড়ির মধ্যেই চিঠি খুলে দেখেছি, ভেতরে লেখা রয়েছেন ২৭-০৭-২০২৩ বৃহস্পতিবার রাত ১০টা ১ মিনিটে ফাঁসি কার্যকর হবে। আজ দুপুরে পরিবারের সদস্যরা লাশ আনতে রাজশাহী রওনা দিয়েছেন। আগামীকাল জুমার নামাজের আগেই তার জানাজা অনুষ্ঠিত হবে এবং পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রাষ্ট্রপতির ছোট ভাই মির্জা ফয়সলের মনোনয়নপত্র দাখিল

রাতে মহিউদ্দিনের ফাঁসি, জানেন না বৃদ্ধ মা

Update Time : ০৩:৫১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩