Dhaka ০৯:২৭ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু  চিলমারীতে হঠাৎ দমকা হাওয়ায় ডুবে গেছে ৭টি নৌকা সুন্দরগঞ্জে বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার ১ যাত্রী নিহত, আহত ২ শিশু   সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে বিশ্বকাপে জিতবে কোন দল? গোবিন্দগঞ্জে এক মানসিক রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জ্যৈষ্ঠের দাবদাহে পুড়ছে দেশ, জুনে ২-৩ দফা তাপপ্রবাহের আভাস মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ইরানের মুক্তিযুদ্ধের সময় নিখোঁজ বাবা: ৫৪ বছর পর বাংলাদেশে জন্মভিটার সন্ধান পেল পাকিস্তানে বেড়ে ওঠা ছেলে

প্রেমিকের সঙ্গে স্ত্রীকে বিয়ে দিলেন স্বামী!

  • Reporter Name
  • Update Time : ০২:৪৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ৩৬৬ Time View

আলমগীর হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের মিলনপুর গ্রামে এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। স্বামী খোরশেদ নিজেই তার স্ত্রী খুশবো বেগমকে (ছদ্মনাম) পরকীয়া প্রেমিক আনোয়ার হোসেনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিয়ে দিয়েছেন। এ ঘটনা জানাজানি হলে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
খোরশেদ ও খুশবো দম্পতির একটি সন্তান রয়েছে, সে বর্তমানে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করছে। স্থানীয়রা জানান, মিলনপুর গ্রামের বাসিন্দা নুর ইসলামের ছেলে খোরশেদ দীর্ঘদিন ধরে সন্দেহ করছিলেন যে, তার স্ত্রী গোপনে একই গ্রামের খাইরুল ইসলামের ছেলে আনোয়ার হোসেনের সঙ্গে পরকীয়ার সম্পর্ক চালিয়ে যাচ্ছেন। তবে সরাসরি কোনো প্রমাণ পাননি তিনি।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে তিনি নিজেই স্ত্রীকে আনোয়ারের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন। এ সময় এলাকাবাসী জড়ো হলে খোরশেদ তার স্ত্রীকে আনোয়ারের সঙ্গে বিয়ে দিয়ে দেন। মিলনপুর গ্রামের ইউপি সদস্য আব্দুর রউফ বলেন, খুশবো ও আনোয়ারের সম্পর্কের কথা গ্রামবাসীর অনেকেই জানে। তবে প্রমাণের অভাবে কিছু করা সম্ভব হয়নি। সোমবার সন্ধ্যায় খোরশেদ নিজেই তাদের হাতেনাতে ধরে ফেলেন। পরে তিনি নিজেই আনোয়ারের সঙ্গে তার স্ত্রীকে বিয়ে দিয়ে দেন।
স্থানীয় বাসিন্দা মানিক হোসেন বলেন, খুশবো ও আনোয়ারের সম্পর্ক নিয়ে এলাকায় বহুবার সালিশ বসেছে। কিন্তু প্রমাণের অভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এবার খোরশেদ নিজেই তাদের ধরে ফেলেন এবং সবার সামনে তাদের বিয়ে দিয়ে দেন। এবিষয়ে স্ত্রীর এমন কর্মকান্ডে কোন আক্ষেপ নেই স্বামী খোরশেদ এর। তিনি জানান, এতদিন সংসার করার পর যে অন্য পুরুষের সাথে গোপনে সম্পর্ক রাখে, তার সাথে সম্পর্ক না রাখাই উত্তম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

প্রেমিকের সঙ্গে স্ত্রীকে বিয়ে দিলেন স্বামী!

Update Time : ০২:৪৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫