Dhaka ০৯:২৭ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু  চিলমারীতে হঠাৎ দমকা হাওয়ায় ডুবে গেছে ৭টি নৌকা সুন্দরগঞ্জে বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার ১ যাত্রী নিহত, আহত ২ শিশু   সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে বিশ্বকাপে জিতবে কোন দল? গোবিন্দগঞ্জে এক মানসিক রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জ্যৈষ্ঠের দাবদাহে পুড়ছে দেশ, জুনে ২-৩ দফা তাপপ্রবাহের আভাস মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ইরানের মুক্তিযুদ্ধের সময় নিখোঁজ বাবা: ৫৪ বছর পর বাংলাদেশে জন্মভিটার সন্ধান পেল পাকিস্তানে বেড়ে ওঠা ছেলে

আবারও বিমানবন্দরে ঢুকে পড়লো শিশু

  • Reporter Name
  • Update Time : ১২:৪৬:১০ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩
  • ৪৩৭ Time View

পাসপোর্ট, ভিসা, টিকেট কিংবা বোর্ডিং পাস; কিছুই ছিল না জুনায়েদ মোল্লার। তারপরও কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে চড়ে বসে ১২ বছর বয়সী ওই শিশু। গত ১১ সেপ্টেম্বরের সেই ঘটনার রেশকাটতে না কাটতেই এমন আরেকটি ঘটনা ঘটেছে।

এবার নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অনুপ্রবেশ করার সময় মানিক মিয়া নামে ১০ বছরের শিশুকে জিম্মায় নিয়েছে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ। রোববার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ওই ঘটনা ঘটে। শিশুটির বাড়ি রংপুর সদরের দেউডুবায়। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিকেলে রংপুর থেকে একটি বাসে চড়ে সৈয়দপুর পৌরশহরে আসে শিশুটি। এরপর বাস টার্মিনাল থেকে সন্ধ্যায় অটোরিকশাযোগে বিমানবন্দরে আসে। সন্ধ্যা ৭টার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের এন্ট্রি গেট দিয়ে অন্য যাত্রীদের সঙ্গে ঢুকে পড়ে সে।

এ সময় সিভিল অ্যাভিয়েশনের সুপারভাইজার ফাহমি হাসিবের কাছে শিশুটির চলাফেরা দেখে সন্দেহ হয়। তাকে জিজ্ঞাসাবাদে অবৈধভাবে প্রবেশের বিষয়টি জানতে পারেন তিনি। শিশুটি বিমানযোগে ঢাকায় যাওয়ার চেষ্টায় ছিল।

সৈয়দপুর বিমানবন্দরের ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ বলেন, ‘শিশুটির পরিবারকে খবর দেওয়া হয়েছে। বয়স কম হওয়ায় তাকে পরিবারের কাছে তুলে দেওয়া হবে। এ ব্যাপারে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হবে না। ঘটনার সময় রানওয়েতে ঢাকাগামী বাংলাদেশ বিমান ও নভোএয়ারের দুটি ফ্লাইট অবস্থান করছিল।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

আবারও বিমানবন্দরে ঢুকে পড়লো শিশু

Update Time : ১২:৪৬:১০ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩