Dhaka ০১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইমদাদুল হক মিলনকে পেয়ে উচ্ছ্বাসে মাতলো একঝাঁক শিশু-কিশোর নলকূপ আছে, পানি নেই দ্বন্দ্বে বিপর্যস্ত নওগাঁর হাজারো কৃষক ব্রহ্মপুত্র নদের তীর রক্ষা বাঁধের ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবি সাঘাটা উপজেলা বিএনপি’র সাথে এমপি মমতাজের মতবিনিময় সভা পাকিস্তানে বন্যা পরিস্থিতির অবনতি: শতাধিক প্রাণহানি, ভারী বৃষ্টির সতর্কতা নিষিদ্ধ নেইমার: গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামছে সান্তোস পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধি: ধর্মীয় স্থাপনায় হামলায় বিশ্বজুড়ে উদ্বেগ, শান্তির আহ্বান গাইবান্ধায় সাবেক সেনা সদস্যের সংবাদ সম্মেলন: জমি বিক্রি ও স্ত্রীর অপপ্রচারের প্রতিবাদ আজ কিংবদন্তি লোকসংগীত শিল্পী আবদুল আলীমের জন্মদিন ইরাকে থাকা মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার দাবি ইরানের

রানীশংকৈলে চাঁদাবাজির সময় ২ ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ১০:০০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
  • ৩৪০ Time View

 নাজমুল হোসেন, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার হোসেন গাঁও ইউনিয়নের ডায়বেটিস মোড় সংলগ্ন  সুন্দরপুর আদিবাসী এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করার সময় ২ জনকে আটক করে স্থানীয় জনতা । পরে থানা পুলিশকে খবর দিলে আটককৃতদের উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে দিনাজপুর জেলার ফুলবাড়ী থানাধীন  ইউসুফ খলিফার ছেলে মুন্না হাসান (৩৫) ও একই এলাকার আব্দুল মান্নানের ছেলে নুর মোহাম্মদ (৩৪) কে ২৪ মে দুপুরে ভুয়া ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক করা হয় । তারা দুজনে রানীশংকৈল উপজেলার হোসেন গাঁও ইউনিয়নের সুন্দর পুর গ্রামের আদিবাসী আমিন মার্ডির বাড়ীতে ভুয়া ডিবি পরিচয়ে অভিযান চালায় এ সময়ে তারা আমিন মার্ডির পরিবারের লোকজনকে  অবৈধ বাংলা মদের মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন এবং মামলা না দিলে টাকা দিতে হবে বলে হুমকি দিয়ে ১৮ হাজার টাকা আদায় করেন । ঐ সময় তাদের কথাবার্তায় সন্দেহ মনে হলে থানা পুলিশকে অবগত করেন ভুক্তভোগীরা । এ বিষয়ে রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের ভুয়া ডিবি পুলিশ সেজে চাঁদাবাজির সত্যতা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ইমদাদুল হক মিলনকে পেয়ে উচ্ছ্বাসে মাতলো একঝাঁক শিশু-কিশোর

রানীশংকৈলে চাঁদাবাজির সময় ২ ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

Update Time : ১০:০০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩