
রৌমারী উপজেলাবাসীকে পবিত্র ঈদুল আযহা‘র শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, রৌমারী উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ মশিউর রহমান পলাশ।
তিনি “পবিত্র ঈদুল আযহা আমাদের জন্য আনন্দ, ভালোবাসা ও সম্প্রীতির বার্তা সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক এই বার্তা দিয়েছেন। এই পবিত্র দিনে আমরা সকলে যেন পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়ার প্রত্যয ব্যক্ত করেছেন।
তিনি ঈদের আনন্দকে সমাজের সর্ব স্তরের মানুষের মাঝে ছড়িয়ে দিতে অসহায় ও দুস্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ঈদের প্রকৃত আনন্দ তখনই পরিপূর্ণ হবে যখন সবাই এতে সমানভাবে অংশ নিতে পারেন এই অভিমত ব্যক্ত করেছেন।
তিনি উপজেলাবাসীর সার্বিক কল্যাণ ও উন্নতি কামনা করে ঈদের এই শুভক্ষণে সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বর্ষিত হোক-এই প্রত্যাশা করেন।
শুভেচ্ছান্তে-
মশিউর রহমান পলাশ
সদস্য সচিব
উপজেলা যুবদল
রৌমারী, কুড়িগ্রাম।

Reporter Name 























