Dhaka ০৭:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার সাঁতরে পার হওয়ার সময় বাঙালি নদীতে এক বৃদ্ধ নিখোঁজ ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সাঘাটায় বিদেশে পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! সংবাদ সম্মেলনে বিচার দাবি লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সবসময় থাকবে: এমপি মমতাজ আলো আড়াই বছর ধরে আটকে গাইবান্ধার ৯ সেতুর কাজ, ব্যয় বৃদ্ধির আশঙ্কায় দুর্ভোগে মানুষ ধ্বংস আর মৃত্যুর মাঝেও ফুটবলকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে ফিলিস্তিনিরা

সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত: শামীম হায়দার পাটোয়ারী

  • Reporter Name
  • Update Time : ০১:৩৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ১২৭ Time View

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য প্রার্থী ও দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, দেশের সব রাজনৈতিক দলকে নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হলে তা বর্তমান রাজনৈতিক সংকটের সমাধান ও জাতীয় স্থিতিশীলতা নিশ্চিত করত।

শনিবার (৩১ জানুয়ারি) সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গায় দিনব্যাপী গণসংযোগকালে উপস্থিত সাধারণ ভোটার ও জনতার উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বামনডাঙ্গার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। এসময় তিনি বলেন, “একটি অংশগ্রহণমূলক ও সর্বজনীন নির্বাচনই কেবল দেশের গণতন্ত্রকে সুসংহত করতে পারে। সব দলের অংশগ্রহণে নির্বাচন হলে রাজনৈতিক অস্থিরতা দূর হতো এবং দেশ একটি টেকসই স্থিতিশীলতার দিকে এগিয়ে যেত।”

গণসংযোগকালে তিনি এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং সুন্দরগঞ্জের মানুষের ভাগ্যেন্নয়নে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এসময় স্থানীয় জাতীয় পার্টির নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ তার সাথে উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার

সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত: শামীম হায়দার পাটোয়ারী

Update Time : ০১:৩৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬