Dhaka ০৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইমদাদুল হক মিলনকে পেয়ে উচ্ছ্বাসে মাতলো একঝাঁক শিশু-কিশোর নলকূপ আছে, পানি নেই দ্বন্দ্বে বিপর্যস্ত নওগাঁর হাজারো কৃষক ব্রহ্মপুত্র নদের তীর রক্ষা বাঁধের ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবি সাঘাটা উপজেলা বিএনপি’র সাথে এমপি মমতাজের মতবিনিময় সভা পাকিস্তানে বন্যা পরিস্থিতির অবনতি: শতাধিক প্রাণহানি, ভারী বৃষ্টির সতর্কতা নিষিদ্ধ নেইমার: গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামছে সান্তোস পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধি: ধর্মীয় স্থাপনায় হামলায় বিশ্বজুড়ে উদ্বেগ, শান্তির আহ্বান গাইবান্ধায় সাবেক সেনা সদস্যের সংবাদ সম্মেলন: জমি বিক্রি ও স্ত্রীর অপপ্রচারের প্রতিবাদ আজ কিংবদন্তি লোকসংগীত শিল্পী আবদুল আলীমের জন্মদিন ইরাকে থাকা মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার দাবি ইরানের

সাদুল্লাপুরে বিএনপির নেতাকর্মীদের নামে মামলা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৯:১৫ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৬৯ Time View

সাদুল্লাপুর সংবাদদাতাঃ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গাইবান্ধার সাদুল্লাপুরের ধাপেরহাট ইউনিয়নের সাবেক যুগ্না সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন মন্ডল হত্যা মামলায় স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে। এরই প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সাদুল্লাপুর উপজেলা বিএনপি। রোববার সকাল সাড়ে ১১ টার দিকে সাদুল্লাপুর বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় সাদুল্লাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া তার লিখিত বক্তব্যে বলেন, সম্প্রতি আব্দুল্লাহ আল মামুন মন্ডল হত্যার শিকার হয়েছেন। আমরা এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছি। যারা এই ঘটনার সাথে জড়িত তদন্ত পূর্বক তাদের বিচার দাবি করছি। কিন্তু এ ঘটনায় নিরপরাধ ধাপেরহাট ইউনিয়ন বিএনপি’র নব নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মাসুদ মিয়া, ধাপেরহাট ইউপি চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক দল সাদুল্লাপুর উপজেলা শাখার সাবেক সভাপতি শহিদুল ইসলাম শিপন, ছাত্রদল সাদুল্লাপুর উপজেলা শাখার সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান সেলিম, বিএনপি ধাপেরহাট ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক কাজী আমজাদ হোসেন, ওয়ার্ড শাখার সদস্য আনজু মিয়াকে আসামি করা হয়েছে। এতে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ হয়েছে। সাদুল্লাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুল বলেন, আপনারা সবাই অবগত আছেন এই ঘটনার বেশ কয়েকটি সিসিটিবি ফুটেজ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে এ ঘটনার সাথে কারা জড়িত তাদের দেখা গেছে। কিন্তু প্রতিহিংসার বশীবত হয়ে বিএনপির কয়েকজন নিরপরাধ নেতাকর্মীকে জড়ানো হয়েছে। তাদেরকে দ্রুত এ ঘটনার দায় থেকে মুক্তি দেওয়া হোক।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- সাদুল্লাপুর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আনোয়ারুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেক দলের আহবায়ক নয়ন কবির নয়ন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন সরকার, রফিকুল ইসলাম বাবলু, সদস্য নুর আলম মন্ডল প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

ইমদাদুল হক মিলনকে পেয়ে উচ্ছ্বাসে মাতলো একঝাঁক শিশু-কিশোর

সাদুল্লাপুরে বিএনপির নেতাকর্মীদের নামে মামলা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

Update Time : ০৭:৩৯:১৫ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫