Dhaka ০১:৩১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঢাকা-রংপুর লংমার্চ ও পলাশবাড়ী পথসভা উপলক্ষে ১১ দলীয় ঐক্যের প্রেস ব্রিফিং ৭ ধাপে ইউপি নির্বাচন শুরু ১২ নভেম্বর: প্রথম ধাপে ভোট ৮০ উপজেলার ইউনিয়নে গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ… ব্যবসায়ীর মুখোশে ভয়ংকর প্রতারণা: হাতিয়েছে ক্ষুদ্র উদ্যোক্তার দেড় লক্ষ টাকা স্থানীয় সরকার নির্বাচন শুরু নভেম্বরের মাঝামাঝিতে খাটের নিচে লুকোচুরি: মামী-ভাগ্নের কাণ্ডে পলাশবাড়িতে তুলকালাম মেসির উদাহরণ টেনে ইয়ামালকে সতর্ক করলেন সাবেক বার্সা তারকা তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসীদের ব্যাপক প্রস্তুতি রুশ ড্রোনের নিশানায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও সাবেক সিআইএ প্রধান ? ৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি , ১৫ দিনের মধ্যে চালুর আল্টিমেটাম

সাবেক হুইপ গিনি গ্রেপ্তার তিন দিনের রিমান্ডে

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
  • ৫০৭ Time View

ডেস্ক রিপোর্ট: গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব আরা বেগম গিনিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার রাতে তাকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেন ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) রবিউল হোসেন ভূঁইয়া।
তিনি বলেন, “ঢাকার সাভার থানার একটি মামলায় এজাহারভুক্ত আসামি মাহবুব আরা বেগম গিনি। এ মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।” এরপর তাকে আদালতে তোলা হলে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া সুলতানা ৩ দিনের রিমান্ড মনজুর করে।।
ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে গত ৫ অগাস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর একে একে গ্রেপ্তার হচ্ছেন আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা।
সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতাসহ প্রায় ৫০ জন এখন কারাগারে রয়েছেন। এরমধ্যে সবশেষ সাবেক সংসদ সদস্য গিনিকে গ্রেপ্তারের খবর এল।
নবম সংসদে আওয়ামী লীগের হয়ে প্রথম সংসদে যান গিনি। ওই সংসদে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি এবং গ্রন্থাগার কমিটির সদস্য ছিলেন তিনি।
দশম জাতীয় সংসদে হুইপের দায়িত্ব পান তখনকার এ সংসদ সদস্য। গাইবান্ধা সদর থানায় একাধিক মামলা রয়েছে সাবেক এমপি গিনির নামে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ঢাকা-রংপুর লংমার্চ ও পলাশবাড়ী পথসভা উপলক্ষে ১১ দলীয় ঐক্যের প্রেস ব্রিফিং

সাবেক হুইপ গিনি গ্রেপ্তার তিন দিনের রিমান্ডে

Update Time : ০৪:৩৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪