Dhaka ০৫:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইমদাদুল হক মিলনকে পেয়ে উচ্ছ্বাসে মাতলো একঝাঁক শিশু-কিশোর নলকূপ আছে, পানি নেই দ্বন্দ্বে বিপর্যস্ত নওগাঁর হাজারো কৃষক ব্রহ্মপুত্র নদের তীর রক্ষা বাঁধের ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবি সাঘাটা উপজেলা বিএনপি’র সাথে এমপি মমতাজের মতবিনিময় সভা পাকিস্তানে বন্যা পরিস্থিতির অবনতি: শতাধিক প্রাণহানি, ভারী বৃষ্টির সতর্কতা নিষিদ্ধ নেইমার: গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামছে সান্তোস পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধি: ধর্মীয় স্থাপনায় হামলায় বিশ্বজুড়ে উদ্বেগ, শান্তির আহ্বান গাইবান্ধায় সাবেক সেনা সদস্যের সংবাদ সম্মেলন: জমি বিক্রি ও স্ত্রীর অপপ্রচারের প্রতিবাদ আজ কিংবদন্তি লোকসংগীত শিল্পী আবদুল আলীমের জন্মদিন ইরাকে থাকা মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার দাবি ইরানের

২৫ জেলায় নতুন ডিসি গাইবান্ধায় চৌধুরী মোয়াজ্জম আহমদ

  • Reporter Name
  • Update Time : ০৫:২৫:৩২ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
  • ৫৬২ Time View

ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তী সরকার ২৫ জেলা থেকে জেলা প্রশাসক (ডিসি) প্রত্যাহার করে নিয়েছিল। সেই জেলাগুলোয় নতুন ডিসি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন দিয়েছে। গাইবান্ধায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে চৌধুরী মোয়াজ্জম আহমদ নিয়োগ পেয়েছেন। তিনি মন্ত্রিপরিষদ বিভাগে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ২০ আগস্ট গাইবান্ধার সাবেক জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলকে প্রত্যাহার করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়। এরপর থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মশিউর রহমান ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। উপসচিব হোসনা আফরোজা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে গত ২০ আগস্ট ২৫ জেলার ডিসিদের প্রত্যাহার করা হয়েছিল। ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর জনপ্রশাসনে বড় পরিবর্তনে হাত দেয়। এরই ধারাবাহিকতায় বিভিন্ন পদে বড় রদবদল অব্যাহত আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ইমদাদুল হক মিলনকে পেয়ে উচ্ছ্বাসে মাতলো একঝাঁক শিশু-কিশোর

২৫ জেলায় নতুন ডিসি গাইবান্ধায় চৌধুরী মোয়াজ্জম আহমদ

Update Time : ০৫:২৫:৩২ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪