Dhaka ০৬:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রাষ্ট্রপতির ছোট ভাই মির্জা ফয়সলের মনোনয়নপত্র দাখিল উদয়ন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মিন্টু : শহরে প্রথম জানাজা, বাদ এশা গটিয়ায় দাফন দারিদ্র্যমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: নতুন রূপ ও প্রত্যয় নিয়ে এলো স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশ জ্বালানি তেলের দাম বৃদ্ধি: খরচ কত হবে, কত দামে বিক্রি হবে ধান ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়নপত্র জমা দিলেন রাষ্ট্রপতির ছোট ভাই মির্জা ফয়সল  ৩৫ বছর পূর্তিতে স্ট্রমি ফাউন্ডেশন বাংলাদেশের নতুন ব্র্যান্ড উন্মোচন রোমা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মরিচ-ভুট্টার চর, নদ-নদীর ঢেউ: পর্যটনের নতুন কেন্দ্র হতে পারে গাইবান্ধা জনগণের কাছ থেকে সাড়ে ১০ টাকা দরে বিদ্যুৎ কিনবে সরকার ঐতিহাসিক দুর্গ ও সুরা মসজিদ পরিদর্শন করলেন সমাজকল্যাণ মন্ত্রী 

গোবিন্দগঞ্জে চুরির শিকার রিক্সাচালক পেলেন নতুন রিক্সা 

  • Reporter Name
  • Update Time : ০৩:০০:০৬ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩
  • ৪৩৮ Time View

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের অর্থায়ণে একটি নতুন রিক্সা দেয়া হলো কিছুদিন আগে চুরির শিকার অসহায় রিক্সাচালক ভুট্টা মিয়াকে। শুক্রবার (১৪ জুলাই) সকালে ৬০ হাজার টাকা ব্যয়ে স্থানীয় কারখানায় তৈরি করা রিক্সাটি আনুষ্ঠানিকভাবে তার হাতে তুলে দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। 

নতুন রিক্সা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন উপজেলার কামারদহ ইউনিয়নের সতীতলা গ্রামের বাসিন্দা ভুট্টা মিয়া। এ সময় তিনি জানান, দরিদ্রতার কারণে দীর্ঘদিন ধরে গোবিন্দগঞ্জ পৌরশহরে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলাম। গত কয়েকদিন পূর্বে আমার পুরাতন রিক্সাটি রাস্তায় রেখে দোকানে খেতে গেলে কে বা কারা সেটি চুরি করে পালিয়ে যায়। অনেক খুঁজেও রিক্সাটি আর না পেয়ে বউ-বাচ্চা নিয়ে অনেক কষ্টে দিনাতিপাত করছিলাম। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যানকে বিষয়টি জানিয়ে কিছু সাহায্যের জন্য আবেদন করি। তিনি আমার আবেদনে সাড়া দিয়ে একটি সম্পূর্ণ নতুন রিক্সা কিনে দিলেন। এখন আমি আবার আগের মতো রিক্সা চালিয়ে হালাল রোজগার করে পরিবার নিয়ে বাঁচতে পারবো। 

শুক্রবার সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যানের বাসভবনের সামনে রিক্সাটি প্রদানের সময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলতামাসুল ইসলাম শিল্পী, মহিমাগঞ্জ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম বকুলসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রাষ্ট্রপতির ছোট ভাই মির্জা ফয়সলের মনোনয়নপত্র দাখিল

গোবিন্দগঞ্জে চুরির শিকার রিক্সাচালক পেলেন নতুন রিক্সা 

Update Time : ০৩:০০:০৬ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩