Dhaka ০২:০৬ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু  চিলমারীতে হঠাৎ দমকা হাওয়ায় ডুবে গেছে ৭টি নৌকা সুন্দরগঞ্জে বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার ১ যাত্রী নিহত, আহত ২ শিশু   সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে বিশ্বকাপে জিতবে কোন দল? গোবিন্দগঞ্জে এক মানসিক রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জ্যৈষ্ঠের দাবদাহে পুড়ছে দেশ, জুনে ২-৩ দফা তাপপ্রবাহের আভাস মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ইরানের মুক্তিযুদ্ধের সময় নিখোঁজ বাবা: ৫৪ বছর পর বাংলাদেশে জন্মভিটার সন্ধান পেল পাকিস্তানে বেড়ে ওঠা ছেলে

আ.লী’র বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা সফল হবে না : আসিফ মাহমুদ

  • Reporter Name
  • Update Time : ০৪:০৮:১৯ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ২১২ Time View

ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় ৬ মাস পর নতুন করে সক্রিয় রাজনীতিতে ফিরতে চেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগ। ফেব্রুয়ারি জুড়েই নানা কর্মসূচি দিয়েছে দলটি। তবে এসব কর্মসূচি দিয়ে বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করলেও সফল হবে না আওয়ামী লীগ; এমন মন্তব্য করেছেন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমাবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আয়োজিত স্বরস্বতী পূজা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন আসিফ মাহমুদ।
আসিফ অভিযোগ করেন, পাঁচই অগাস্টের পরিবর্তনের পরে আওয়ামী লীগ প্রথম দিন থেকেই সুযোগ খুঁজে বেড়াচ্ছে। নতুন করে ফের কর্মসূচি দিয়েছে তারা। বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করছে। তবে এসব কর্মসূচিতে সফল হতে পারবে না তারা।
আসিফ বলেন, ‘এ ধরনের উস্কে দেয়ার মতো পরিস্থিতি পাঁচই অগাস্টের পর থেকেই ঘটছে। ফেব্রুয়ারিকে কেন্দ্র করে এক ধরনের বিশৃঙ্খলা তৈরির চেষ্টা আছে। এখন পর্যন্ত তারা তাতে সফল হয়নি।’
বাংলাদেশের জনগণ এ বিষয়ে খুবই উদ্বিগ্ন উল্লেখ করে এই উপদেষ্টা বলেন, ‘মানুষ চায় না আওয়ামী লীগ কোনভাবেই তার মতাদর্শ, তার নাম নিয়ে, একটা এরকম গণহত্যা ঘটানোর পর তারা আবারও ফিরে আসুক। কারণ এটা বাংলাদেশের সকল জনগণের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ।’
অনেকবার বিশৃঙ্খলা ঘটাতে তারা চেষ্টা করলেও এবার তারা বিশৃঙ্খলা ঘটাতে পারবে না বলে মন্তব্য করেন এই উপদেষ্টা।
উল্লেখ্য, ফেব্রুয়ারিতে লিফলেট বিতরণ, অবরোধ ও হরতালের মতো কর্মসূচির ডাক দিয়েছে আওয়ামী লীগ। যা বাস্তবায়নে সারাদেশে লিফলেট বিতরণ করছে দলটির কর্মীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

আ.লী’র বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা সফল হবে না : আসিফ মাহমুদ

Update Time : ০৪:০৮:১৯ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫