Dhaka ০৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কৃষকের সন্তান থেকে চিকিৎসক হওয়ার পথে শাকিল শনিবার দেশে ফিরছে ৫ প্রবাসীর লাশ, শোকের মাঝেও ঋণের চাপ সাঘাটায় অবৈধ বালু মজুদে জরিমানা করায় এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সাঘাটায় ফ্রি মেডিকেল ক্যাম্পে সহস্রাধিক মানুষের চিকিৎসাসেবা গ্রহণ সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১৬ বামনডাঙ্গা জনতা ব্যাংকে প্রকাশ্যে ঋণ বিতরণ গাইবান্ধায় টেলিভিশন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোবিন্দগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি  ভাড়া বাসায় জাল টাকার কারবার, ডিবির জালে জব্বার সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

গাইবান্ধার সুপ্তার ব্যাটে সেমিফাইনালে বাংলাদেশ, স্বপ্ন এবার ভারতবধের!

  • Reporter Name
  • Update Time : ০১:০৪:২০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১০৪ Time View

DUBAI, UNITED ARAB EMIRATES - SEPTEMBER 08: Sharmin Akhter of Bangladesh plays a shot during the DP World Women's T20 Asia Cup 2026 match between Bangladesh and UAE at Dubai International Stadium on September 08, 2026 in Dubai, United Arab Emirates. (Photo by Sameera Peiris/Getty Images)

ডেস্ক রিপোরর্টঃ  ৫৫ রানে ৬ উইকেট নেই—এমন অবস্থা থেকে ১০৩ রান! শারমিন আক্তার সুপ্তার লড়াইয়ে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার সামনে ভারত। বারবার যে দলের কাছে সেমিফাইনালে থামতে হয়েছে, এবার কি সেই বাধা পেরোতে পারবে টাইগ্রেসরা?

১০৩ রানে থামল বাংলাদেশ

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরু থেকেই চাপে ছিল দল। প্রথম ওভারেই রানের খাতা খোলার আগেই ৩ বলে ০ রানে বিদায় নেন দিলারা আক্তার। তিন নম্বরে নেমে সোবহানা মোস্তারীও ফেরেন ৬ বলে ৩ রান করে।

পাওয়ারপ্লের ৬ ওভারে ২ উইকেট হারিয়ে মাত্র ২১ রান তোলে বাংলাদেশ। পরে ২০ বলে ১৬ রান করে সাজঘরে ফেরেন জুয়াইরিয়া ফেরদৌস। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি করেন ২৮ বলে ২৩ রান।

এরপর মাত্র ৫ বলের মধ্যে ৩ উইকেট হারিয়ে আরও বিপদে পড়ে বাংলাদেশ। স্বর্ণা আক্তার ও ফাহিমা খাতুন গোল্ডেন ডাক নিয়ে সাজ ঘরে ফেরেন।

সুপ্তার ব্যাটে লড়াই

৫৫ রানে ৬ উইকেট হারানোর পরও হাল ছাড়েনি বাংলাদেশ। শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন শারমিন আক্তার সুপ্তা। ৩১ বলে ৩৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। নাহিদা আক্তারও ২৬ বলে ১৬ রান করে তাঁকে সঙ্গ দেন। রাবেয়া খান ৪ বলে ৩ রান করে অপরাজিত থাকেন।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। আমিরাতের হয়ে ৩ উইকেট নেন সুরক্ষা কোট্টে।

এবার সামনে ভারত

আমিরাতকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত হলেও বাংলাদেশের সামনে এখন বড় পরীক্ষা। সেমিফাইনালে প্রতিপক্ষ ভারত। বারবার ভারতের কাছে হেরেই বিদায় নিতে হয়েছে টাইগ্রেসদের। এবার কি সেই ইতিহাস বদলানো যাবে?

দেশ ছাড়ার আগে ভারতকে এড়ানোর লক্ষ্য জানিয়েছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সেই আশা পূরণ হয়নি। তবে শারমিন আক্তার সুপ্তা বলছেন, ভারতের মতো দলের বিপক্ষে খেলার সুযোগকে চাপ হিসেবে নয়, আনন্দ হিসেবেই দেখছেন।

আমিরাত ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শারমিন বলেন, “আমার মনে হয় মাঝেমধ্যে চাপ থাকবে, যদি সেভাবে ভাবেন আরকি। আমাদের জন্য ব্যাপারটা আনন্দের। আমরা ভারতের মত দলের বিরুদ্ধে খেলার সুযোগ পাচ্ছি, তারা শীর্ষ দল। যদি চ্যাম্পিয়ন হতে চান, তাহলে এমন দলের বিরুদ্ধে খেলতে হবে। ফলে ব্যাপারটা আনন্দের, চাপের না।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কৃষকের সন্তান থেকে চিকিৎসক হওয়ার পথে শাকিল

গাইবান্ধার সুপ্তার ব্যাটে সেমিফাইনালে বাংলাদেশ, স্বপ্ন এবার ভারতবধের!

Update Time : ০১:০৪:২০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬