Dhaka ০৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ: আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা গরম কেন লাগে গাইবান্ধা ও রংপুরে র‍্যাবের পৃথক অভিযান: ফেন্সিডিল, এস্কাফ ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার ঘোড়াঘাটে মাদক সেবনের দায়ে ৯ যুবকের কারাদণ্ড যুক্তরাষ্ট্র-ইরান পরবর্তী বৈঠক ইসলামাবাদে, হরমুজ প্রণালিতে মার্কিন জাহাজ ডোবানোর হুঁশিয়ারি সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ দিনাজপুরে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন রাণীনগরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন রেজু এমপি শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন, ভাই গুরুতর আহত সাঘাটায় পাঠাগার উদ্বোধন: ‘জ্ঞানভিত্তিক সমাজ গঠনে পাঠাগারের বিকল্প নেই’

গেইলকে ছাড়িয়ে সবার ওপরে কোহলি

  • Reporter Name
  • Update Time : ০৫:১২:৩০ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
  • ৪০৯ Time View

ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইলকে ছাড়িয়ে গেলেন বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক রোববার বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে একাই লড়াই করেন। 

কোহলির ৬১ বলে ১৩টি চার আর এক ছক্কায় সাজানো ১০১ রানের অনবদ্য ইনিংসে ভর করে ৫ উইকেটে ১৯৭ রান করে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 

এই ম্যাচে জয় পেলে আইপিএল ১৬তম আসরের প্লে-অফে খেলার জোরালো সম্ভাবনা ছিল বেঙ্গালুরুর; কিন্তু গুজরাট টাইটান্সের তরুণ ওপেনার জশাসবি জসওয়াল কোহলিদের সেই স্বপ্ন ভেঙে চুরমার করে দেন। 

জসওয়াল বেঙ্গালুরুর বিপক্ষে মাত্র ৫২ বলে ৫টি চার আর ৮টি ছক্কার সাহায্যে ১০৪ রানের অনবদ্য ইনিংস খেলে ৫ বল আগেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। 

প্লে-অফে ওঠার বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে বেঙ্গালুরু হেরে গেলেও এদিন সেঞ্চুরি করে আইপিএলে সর্বোচ্চ শত রানের মালিক হন বেঙ্গালুরুর তারকা ওপেনার বিরাট কোহলি। আইপিএলে ২২৯ ইনিংসে ব্যাটিং করে রেকর্ড ৭টি সেঞ্চুরি আর ৫০টি ফিফটির সাহায্যে সর্বোচ্চ ৭ হাজার ২৬৩ রান করেন কোহলি। 

আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ ৬টি সেঞ্চুরি করেছেন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল। তিনি ১৪১ ইনিংসে ব্যাটিং করে ৬টি সেঞ্চুরি আর ৩১টি ফিফটির সাহায্যে অষ্টম সর্বোচ্চ ৪ হাজার ৯৬৫ রান করেছেন।

আইপিএলে ৫টি সেঞ্চুরি হাঁকিয়েছেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জস বাটলার। ৪টি করে সেঞ্চুরি আছে অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার, অসি সাবেক তারকা শেন ওয়াটসন ও ভারতীয় তারকা ওপেনার লোকেশ রাহুলের।  

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ: আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা

গেইলকে ছাড়িয়ে সবার ওপরে কোহলি

Update Time : ০৫:১২:৩০ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩