Dhaka ০৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় স্ববল প্রকল্পের আওতায় ৫ হাজার ৭৬০টি গাছের চারা বিতরণ এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি, যুবক গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি, যুবক গ্রেফতার সুন্দরগঞ্জে চার মিনিটে তিন ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক সুন্দরগঞ্জে ৪ মিনিটে ৩ ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক তরুণ ও প্রবীণ ওলামায়ে কেরামের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল ৩২ বছরের পুরোনো এক্স-রে মেশিনে চলছে চিকিৎসা, রোগীদের চরম ভোগান্তি এ কেমন অমানুষের দেশ!’: শিশুর নিরাপত্তা নিয়ে কাঠগড়ায় সমাজ ও রাষ্ট্র! উন্নত প্রযুক্তির নামে গ্রাহকের পকেট কাটছে বিদ্যুতের প্রিপেইড মিটার

গোবিন্দগঞ্জে রংপুর ইপিজেডের কাজ দ্রুত শুরু করার দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • ১০১ Time View

গোবিন্দগঞ্জ সংবাদদাতাঃ গাইবান্ধা গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর ইপিজেডের কাজ দ্রুত শুরু করার দাবিতে জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২১ জুন শনিবার বাদ আসর গোবিন্দগঞ্জ আসনের জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী, সাবেক জেলা আমীর ডা: আব্দুর রহিম সরকার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুন নবী প্রধান ও উপজেলা আমীর মাস্টার আবুল হোসাইনের নেতৃত্বে এ বিশাল মিছিল বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পশ্চিম চার মাথায় সমাবেশের মাধ্যমে শেষ হয়। উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক জেলা আমীর ডা: আব্দুর রহিম সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গাইবান্ধা জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি নুরুন নবী প্রধান উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, সহকারী সেক্রেটারি আশরাফুল ইসলাম রাজু, মশিউর রহমান, উপজেলা শিবিরের সভাপতি মাজহারুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি ডা: আব্দুর রহিম সরকার বলেন, গোবিন্দগঞ্জবাসীর প্রাণের দাবী রংপুর ইপিজেড। ইপিজেড স্থাপনে প্রশাসনিক সকল প্রকার কাজ সম্পন্ন হলেও একটি স্বার্থান্বেষী মহলের কারণে আজো ইপিজেডের নির্মাণ কাজ আজো শুরু করা সম্ভব হয়নি। এ স্বার্থান্বেষী মহল হাতে গোণা কয়েকজন ভূমিদস্যুর সমন্বয়ে গঠিত। তাদের কারণে ইপিজেড নির্মাণ দেরি হবে, এটি গোবিন্দগঞ্জবাসী মেনে নেবে না। তিনি বলেন, ইপিজেড বাস্তবায়ন হলে দুই লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। সেই সাথে গোবিন্দগঞ্জ উপজেলার অর্থনৈতিক চেহারা পাল্টে যাবে। ব্যবসা বাণিজ্যের নুতন দিগন্ত প্রসারিত হবে। তাই এসব সার্বিক সুবিধা থেকে গোবিন্দগঞ্জবাসীকে বঞ্চিত করার কারো সুযোগ নেই। কেউ যদি ইপিজেড নির্মাণে অবৈধ বাঁধা সৃষ্টি করে তাহলে গোবিন্দগঞ্জবাসী তা প্রতিহত করবে। তিনি আরও বলেন, অবিলম্বে গোবিন্দগঞ্জে ইপিজেডের নির্মাণ কাজ শুরু করতে হবে। যারা অবৈধ ভাবে বাধা দেয়ার চেষ্টা করবে তাদের আইনের আওতায় আনতে হবে। তিনি বলেন,রংপুর ইপিজেডের সাথে অন্যান্য ইপিজেড অনুমোদন পাওয়ার পর সেখানে কাজ শুরু হয়েছে। অথচ গোবিন্দগঞ্জে ইপিজেডের কাজ এখনো শুরু হয়নি। তাই অনতি বিলম্বে রংপুর ইপিজেডের কাজ শুরু করে, গোবিন্দগঞ্জবাসীর আশা আকাংখার প্রতিফলন ঘটাতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

গাইবান্ধায় স্ববল প্রকল্পের আওতায় ৫ হাজার ৭৬০টি গাছের চারা বিতরণ

গোবিন্দগঞ্জে রংপুর ইপিজেডের কাজ দ্রুত শুরু করার দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Update Time : ০৮:৩৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫