Dhaka ০৪:২৬ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু  চিলমারীতে হঠাৎ দমকা হাওয়ায় ডুবে গেছে ৭টি নৌকা সুন্দরগঞ্জে বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার ১ যাত্রী নিহত, আহত ২ শিশু   সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে বিশ্বকাপে জিতবে কোন দল? গোবিন্দগঞ্জে এক মানসিক রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জ্যৈষ্ঠের দাবদাহে পুড়ছে দেশ, জুনে ২-৩ দফা তাপপ্রবাহের আভাস মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ইরানের মুক্তিযুদ্ধের সময় নিখোঁজ বাবা: ৫৪ বছর পর বাংলাদেশে জন্মভিটার সন্ধান পেল পাকিস্তানে বেড়ে ওঠা ছেলে

প্রথম ম্যাচেই মুখোমুখি চেলসি-লিভারপুল, জয় পায়নি কেউই

  • Reporter Name
  • Update Time : ০৯:৩২:৫০ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩
  • ৪৬৩ Time View

মৌসুমের একেবারে প্রথম ম্যাচই হাইভোল্টেজ। মুখোমুখি হলো দুই ইংলিশ জায়ান্ট চেলসি এবং লিভারপুল। তবে, প্রথম ম্যাচ বলে কেউই হারতে চায়নি। কেউ জেতেওনি। ম্যাচটি শেষ হলো সমতায়। ১-১ গোলের ড্র’তে।

স্টামফোর্ড ব্রিজে চেলসির মাঠেই খেলতে গিয়েছিলো ইয়ুর্গেন ক্লুপের শিষ্যরা। প্রায় ৪০ হাজার দর্শক উপস্থিত হয়েছিলো এই ম্যাচে। কিন্তু কেউই জয়ের সুখস্মৃতি নিয়ে ফিরতে পারেনি।

গত মৌসুমটা খুব বাজেভাবে কাটিয়েছিলো চেলসি। দুইজন কোচ পাল্টা হয়েছিলো। অন্তর্বর্তীকালীন হিসেবে ছিলেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। কিন্তু কোনোভাবেই বাজে অবস্থা থেকে উত্তরণ ঘটাতে পারেনি তারা। শেষ পর্যন্ত আর্জেন্টাইন কোচ মওরিসিও পচেত্তিানোকে নিয়োগ দিয়েছে চেলসি।কিন্তু এই আর্জেন্টাইন কোচের প্রথম ম্যাচটাও থাকলো জয়হীন। অন্যদিকে লিভারপুলও গত মৌসুমটা খুব একটা ভালোভাবে কাটাতে পারেনি। চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। দলেও এসেছে কিছু পরিবর্তন। ব্রাজিলিয়ান তারকা রবার্তো ফিরমিনো নেই এবার। সব মিলিয়ে পরিবর্তিত একটি দলই নিয়েই এ মৌসুমের যাত্রা শুরু করলেন ইয়ুর্গেন ক্লপ।

ম্যাচের শুরুতেই কিন্তু লিভারপুলকে এগিয়ে দেন লুইজ দিয়াজ। ১৮তম মিনিটে দুর্দান্ত এক গোল করেন তিনি। ৩৭তম মিনিটে অ্যাক্সেল দিসাসি খুব কাছ থেকে নেয়া শটে গোল করে সমতায় ফেরান চেলসিকে।

প্রথমার্ধেই দুই দল আরও একটি করে গোল করে। কিন্তু দুটিই ভিএআরের মাধ্যমে বাতিল করে দেন রেফারি। দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণ আর পাল্টা আক্রমণে খেলে কোনো গোল আদায় করতে পারেনি। শেষ পর্যন্ত খেলা শেষ হয় ১-১ গোলের সমতায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

প্রথম ম্যাচেই মুখোমুখি চেলসি-লিভারপুল, জয় পায়নি কেউই

Update Time : ০৯:৩২:৫০ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩