Dhaka ০৩:২৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মেসির উদাহরণ টেনে ইয়ামালকে সতর্ক করলেন সাবেক বার্সা তারকা তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসীদের ব্যাপক প্রস্তুতি রুশ ড্রোনের নিশানায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও সাবেক সিআইএ প্রধান ? ৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি , ১৫ দিনের মধ্যে চালুর আল্টিমেটাম সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার জাভা সাগরে উল্টে গেল যাত্রীবাহী জাহাজ, ৬ জনের মৃত্যু—নিখোঁজ ১৩০ গাইবান্ধায় সংঘাত সংবেদনশীলতা ও দ্বন্দ্ব নিরসনে চার দিনের কর্মশালা শুরু ঢাকা-রংপুর লংমার্চ: পলাশবাড়ীর পথসভা সফল করতে গাইবান্ধায় প্রস্তুতি সভা বাণিজ্য মেলাকে ঘিরে এনসিপির প্রস্তাবকে আমলে নিচ্ছে গাইবান্ধা চেম্বার অব কমার্স জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সাথে ধর্ম প্রতিমন্ত্রীর মত বিনিময়

ব্রাজিলের নকআউট প্রতিপক্ষ চূড়ান্ত! শেষ ১৬-তে ভিনিসিয়াস-নেইমারদের সামনে যারা

  • Reporter Name
  • Update Time : ১১:৩৮:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ২৮৭ Time View

স্পোর্টস ডেস্ক:

২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের রুদ্ধশ্বাস লড়াই শেষে ‘সি’ গ্রুপের সেরা দল হিসেবে নকআউটে পা রেখেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথম ম্যাচে মরক্কোর কাছে আটকে গেলেও পরবর্তী দুই ম্যাচে অনায়াস জয় তুলে নিয়ে ৭ পয়েন্টের সাথে টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করেছে সেলেসাওরা।

গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পর এবার ব্রাজিলের সামনে নকআউটের মহাগুরুত্বপূর্ণ লড়াই। সূচি অনুযায়ী, ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসেবে ব্রাজিলকে খেলতে হবে ‘এফ’ গ্রুপের রানার্স-আপ (দ্বিতীয় স্থানে শেষ করা) দলের বিরুদ্ধে।

গ্রুপ পর্বের সমীকরণ অনুযায়ী, ‘এফ’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে ব্রাজিলের মুখোমুখি হতে পারে ইউরোপ ও এশিয়ার তিন শক্তিশালী দেশের যেকোনো একটি। ভিনিসিয়াস-নেইমারদের সম্ভাব্য প্রতিপক্ষরা হলো: ১. নেদারল্যান্ডস ২. জাপান অথবা ৩. সুইডেন

আগামী ২৯ জুন, বাংলাদেশ সময় রাত  ১০টায় আমেরিকার হিউস্টনে নকআউটের এই হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। নেইমারের দলে ফেরা এবং ভিনিসিয়াসের দুর্দান্ত ফর্ম নকআউটের আগে সেলেসাও ভক্তদের দারুণ আত্মবিশ্বাসী করে তুলছে।

একই গ্রুপ থেকে গোলপার্থক্যে পিছিয়ে থেকে দ্বিতীয় হওয়া মরক্কোকে খেলতে হবে ‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে (৩০ জুন, ভোর সাড়ে ৬টা)। অন্যদিকে, ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে থাকা স্কটল্যান্ডের আশা এখনো টিকে থাকলেও, ৩ ম্যাচের সবকটিতে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে হাইতি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মেসির উদাহরণ টেনে ইয়ামালকে সতর্ক করলেন সাবেক বার্সা তারকা

ব্রাজিলের নকআউট প্রতিপক্ষ চূড়ান্ত! শেষ ১৬-তে ভিনিসিয়াস-নেইমারদের সামনে যারা

Update Time : ১১:৩৮:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬