
ডেস্ক রিপোর্ট: মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর একই পরিবারের চারজনের মধ্যে তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও নৌপুলিশ। তবে এখনো নিখোঁজ রয়েছেন বাবা হেলাল উদ্দিন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জের বৈদ্যার বাজার আল মোস্তফা ফ্যাক্টরির সামনে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার বিকেলে সোনারগাঁয়ে সোনাময়ী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ট্রলারে গরু, ছাগলসহ ১৩ জন যাত্রী নিয়ে তারা বৈদ্যার বাজারে আসার পথে নদী মাঝে ঝড়ের কবলে পড়েন। এতে ট্রলারটি উল্টে পানিতে ডুবে যায়।
এ সময় আটজন সাতঁরে পাড়ে ওঠেন। পরে রাশিদা নামে একজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে নিখোঁজ ছিলেন একই পরিবারের ৪ জন। এর মধ্যে আজ ৩ জনের মরদেহ উদ্ধার হলেও বাবার খোঁজ পাওয়া যায়নি। তবে তার মরদের উদ্ধারের জন্য অভিযান চলমান রয়েছে।

Reporter Name 


















