Dhaka ০২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সাঘাটায় বিদেশে পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! সংবাদ সম্মেলনে বিচার দাবি লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সবসময় থাকবে: এমপি মমতাজ আলো আড়াই বছর ধরে আটকে গাইবান্ধার ৯ সেতুর কাজ, ব্যয় বৃদ্ধির আশঙ্কায় দুর্ভোগে মানুষ ধ্বংস আর মৃত্যুর মাঝেও ফুটবলকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে ফিলিস্তিনিরা গাইবান্ধায় ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত নিরাপদ নওগাঁ গঠনে শিক্ষার্থীদের সাথে র‍্যাবের মতবিনিময় সভা অভিভাবকের উদাসীনতাই তরুণ প্রজন্মের অবক্ষয়ের জন্য দায়ী?

রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ১২:৩৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ২২ Time View

প্রতিনিধি, গাইবান্ধা:

রংপুরের মিঠাপুকুরে সৌদি প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় প্রধান আসামি তানভীর হোসেন ওরফে তুহিনকে (২৬) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গতকাল বুধবার বিকেলে র‌্যাব-১৩ এবং র‌্যাব-১-এর একটি যৌথ আভিযানিক দল গাজীপুর মহানগরীর বাসন থানাধীন নাওজোড় ইটাহাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত তানভীর মিঠাপুকুর উপজেলার পায়রাবতী কৃষ্ণপুর গ্রামের আব্দুল হালিমের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর স্বামী দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছেন। এই সুযোগে আসামি তানভীর বিভিন্ন সময় তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। গত ১১ জুন সন্ধ্যায় ভুক্তভোগী নারী রান্নার জন্য টিউবওয়েলে পানি আনতে গেলে তানভীর তাকে অতর্কিত আক্রমণ করে এবং শ্লীলতাহানির চেষ্টা চালায়। নারীর বাধা ও চিৎকারে তার পুত্রবধূ এগিয়ে এলে আসামি পালিয়ে যায়।

পরদিন ১২ জুন বিষয়টির মীমাংসার জন্য স্থানীয় মসজিদ কমিটিতে সালিশ বসার কথা থাকলেও তানভীর সেখানে অনুপস্থিত থাকে। সালিশ থেকে ফেরার পথে তানভীর ঐ নারীর ওপর পুনরায় হামলা চালায় এবং ইট দিয়ে হাঁটুতে আঘাত করে গুরুতর জখম করে। পরে স্থানীয় মুসল্লিরা তাকে উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় গত ১৬ জুলাই ভুক্তভোগী নারী বাদী হয়ে আদালতে অভিযোগ দায়ের করলে মিঠাপুকুর থানায় একটি মামলা (মামলা নং-৩৯) রুজু করা হয়। মামলা হওয়ার পর থেকেই আসামি তানভীর আত্মগোপনে চলে যায়।

পরবর্তীতে র‌্যাব-১৩ গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের বাসন এলাকা থেকে যৌথ বাহিনী তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার

রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার

Update Time : ১২:৩৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬