Dhaka ০৩:১১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্রস্তাবিত দ্বিতীয় যমুনা সেতু: সমকালীন পাঠ ও কথামালা জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সিপিবির বিক্ষোভ মিছিল ও সমাবেশ একটু উদ্যোগ ও চেষ্টা মানুষের জীবনে সফলতা এনে দিতে পারে: পানিসম্পদ প্রতিমন্ত্রী মেঘনায় ট্রলার ডুবি: দুই দিন পর ৩ ভাই-বোনের মরদেহ উদ্ধার, সন্ধান মেলেনি বাবার উদ্যোগ ও প্রচেষ্টাই মানুষের জীবনে স্বনির্ভরতা আনতে পারে: পানিসম্পদ প্রতিমন্ত্রী গো-খাদ্য সংকট, বিপাকে গবাদি পশু খামারি ও মালিকরা জাতিসংঘে নেই মোদী-পুতিন-শি: তিন প্রভাবশালী নেতার অনুপস্থিতি নিয়ে আলোচনা ১৬তম বিজেএস-এ দেশসেরা গাইবান্ধার আরিফ উল করিম সিয়াম করতোয়া নৌ ট্র্যাজেডির ৪ বছর: আজও কাঁদছে নদী পাড়ের মানুষ ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে আবারও ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ

রাণীনগরে যুবদল নেতার পুকুরে বিষ দিয়ে ১৫লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ১১:৩৪:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • ১৬৮ Time View

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :

নওগাঁর রাণীনগরে যুবদল নেতা আনোয়ার হোসেনের পুকুরে বিষ দিয়ে প্রায় ১৫লাখ টাকার মাছ নিধনের অভিযোগ ওঠেছে। এঘটনায় মঙ্গলবার দুপুরে রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। আনোয়ার হোসেন উপজেলার আমগ্রামের আব্দুর রশিদের ছেলে এবং তিনি উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য।
আনোয়ার হোসেন জানান,এলাকার কৈগাড়ী নামক তিন বিঘা জলার একটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন। তার পুকুরে সিং, টেংরা, সিলভার,রুইসহ বিভিন্ন প্রজাতির মাছ ছিল। মঙ্গলবার বেলা অনুমান ১১টা নাগাদ পুকুরে গিয়ে দেখতে পান পূর্ব বিরোধের জ্বের ধরে পুকুরে বিষ প্রয়োগ করেছে। এতে পুকুরের সবগুলো মাছ মরে ভেসে আছে। বিষ প্রয়োগে তার প্রায় ১৫লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। এঘটনায় তিনি মঙ্গলবার দুপুরে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) মসলেম উদ্দীন বসুনিয়া জানান,পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগে সন্দেহভাজন একজনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আনোয়ার হোসেন। এবিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রস্তাবিত দ্বিতীয় যমুনা সেতু: সমকালীন পাঠ ও কথামালা

রাণীনগরে যুবদল নেতার পুকুরে বিষ দিয়ে ১৫লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

Update Time : ১১:৩৪:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫