Dhaka ০২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ… ব্যবসায়ীর মুখোশে ভয়ংকর প্রতারণা: হাতিয়েছে ক্ষুদ্র উদ্যোক্তার দেড় লক্ষ টাকা স্থানীয় সরকার নির্বাচন শুরু নভেম্বরের মাঝামাঝিতে খাটের নিচে লুকোচুরি: মামী-ভাগ্নের কাণ্ডে পলাশবাড়িতে তুলকালাম মেসির উদাহরণ টেনে ইয়ামালকে সতর্ক করলেন সাবেক বার্সা তারকা তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসীদের ব্যাপক প্রস্তুতি রুশ ড্রোনের নিশানায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও সাবেক সিআইএ প্রধান ? ৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি , ১৫ দিনের মধ্যে চালুর আল্টিমেটাম সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার জাভা সাগরে উল্টে গেল যাত্রীবাহী জাহাজ, ৬ জনের মৃত্যু—নিখোঁজ ১৩০

তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসীদের ব্যাপক প্রস্তুতি

  • Reporter Name
  • Update Time : ১২:৪৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯ Time View

ডেস্ক রিপোর্টঃ জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাঁর সফরকে ঘিরে প্রবাসী বাংলাদেশি ও রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

আগামী ২১ সেপ্টেম্বর তারেক রহমানের নিউইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। সফর সফল করতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো আয়োজন করছে কর্মীসভা ও প্রস্তুতিমূলক বৈঠক। কোথাও হচ্ছে স্বাগত মিছিল, কোথাও কর্মীসভা। এসব কর্মসূচিতে অংশ নিয়ে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন বলেন, তিনি ইতোমধ্যে নিউ ইংল্যান্ড বিএনপিতে কর্মীসভা করেছেন। সেখানে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে।

যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবু সাইদ আহমদ বলেন, তারেক রহমানের আগমনের জন্য প্রবাসী বাংলাদেশিরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। শুধু বিএনপি নয়, প্রবাসী বাংলাদেশিদের অনেকেই তাঁকে স্বাগত জানাতে জেএফকে বিমানবন্দরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

বিমানবন্দর থেকে শুরু করে প্রধানমন্ত্রী যেখানে অবস্থান করবেন, সেখানেই রাজকীয় সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন প্রবাসী নেতাকর্মীরা। পাশাপাশি জাতিসংঘ সদর দপ্তরের সামনে তাঁর ভাষণের দিন বিশাল শান্তি সমাবেশের ডাক দিয়েছে যুক্তরাষ্ট্র বিএনপি।

বিএনপির নিউজার্সি নর্থের সভাপতি সৈয়দ জুবায়ের আলী জানান, আগামী ২১ সেপ্টেম্বর তাঁরা বিমানবন্দরে যাবেন। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সামনে শান্তি সমাবেশে নিউ জার্সি থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেবেন। এছাড়া ২৫ সেপ্টেম্বর তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানেও তাঁরা অংশ নেবেন।

দীর্ঘদিন পর প্রিয় নেতাকে সামনে থেকে দেখার অপেক্ষায় রয়েছেন প্রবাসী নেতাকর্মীরা। তাঁর যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসীদের এই উচ্ছ্বাসকে শুধু রাজনৈতিক অভ্যর্থতা নয়, নতুন বাংলাদেশের প্রতি তাদের আস্থার বহিঃপ্রকাশ হিসেবেও দেখছেন দলটির নেতাকর্মীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ…

তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসীদের ব্যাপক প্রস্তুতি

Update Time : ১২:৪৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬