Dhaka ০৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ… ব্যবসায়ীর মুখোশে ভয়ংকর প্রতারণা: হাতিয়েছে ক্ষুদ্র উদ্যোক্তার দেড় লক্ষ টাকা স্থানীয় সরকার নির্বাচন শুরু নভেম্বরের মাঝামাঝিতে খাটের নিচে লুকোচুরি: মামী-ভাগ্নের কাণ্ডে পলাশবাড়িতে তুলকালাম মেসির উদাহরণ টেনে ইয়ামালকে সতর্ক করলেন সাবেক বার্সা তারকা তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসীদের ব্যাপক প্রস্তুতি রুশ ড্রোনের নিশানায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও সাবেক সিআইএ প্রধান ? ৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি , ১৫ দিনের মধ্যে চালুর আল্টিমেটাম সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার জাভা সাগরে উল্টে গেল যাত্রীবাহী জাহাজ, ৬ জনের মৃত্যু—নিখোঁজ ১৩০

পর্তুগালের হাতে উঠবে বিশ্বকাপ ট্রফি! চাঞ্চল্যকর দাবি ঘানার সেই ‘তান্ত্রিকের’

  • Reporter Name
  • Update Time : ০২:৩৫:৩২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ১৮০ Time View

রোনালদো ভক্তদের জন্য এলো বড় এক সুখবর! ঘানার স্বঘোষিত ‘তান্ত্রিক’ নানা কোয়াকু বনসাম দাবি করেছেন, ২০২৬ বিশ্বকাপ জিতবে পর্তুগাল, আর ট্রফি উঠবে ক্রিস্টিয়ানো রোনালদোর হাতেই।

চলতি বিশ্বকাপ নিয়েও নানা কোয়াকু বনসাম দাবি করেছিলেন, ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনকে তিনি ‘মন্ত্রবলে আটকে’ রেখেছিলেন। এবার অবশ্য তার ভবিষ্যদ্বাণীর কেন্দ্রবিন্দু রোনালদো ও পর্তুগাল।

বনসাম বলেন, “আমি দেখে নিয়েছি, বিশ্বকাপের ট্রফি রোনালদোর হাতেই উঠছে। আধ্যাত্মিক জগতে পর্তুগাল ইতোমধ্যেই চ্যাম্পিয়ন হয়েছে।”

তিনি ২০১৪ বিশ্বকাপের আগে ‘কালো জাদু’ করে রোনালদোকে বিপদে ফেলার দাবি করে আলোচনায় এসেছিলেন এই ঘানাইয়ান ওঝা। পরে তার এমন দাবির কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি।

এবারের বিশ্বকাপকে রোনালদোর শেষ বিশ্বকাপ ধরা হচ্ছে। তাই তার হাতে শিরোপা ওঠার স্বপ্ন দেখছেন কোটি কোটি ভক্ত।

নিজের দাবি অনুযায়ী, ঘানার প্রত্যন্ত গ্রামের ‘কোফি অ্যান্ড কোফি’ আশ্রম থেকে তিনি অলৌকিক শক্তি পেয়েছেন। সেই শক্তির মাধ্যমে তিনি নাকি ঝাড়ফুঁক করে প্রতিপক্ষের খেলোয়াড়দের ক্ষতি করতে পারেন। তবে তার এসব দাবির পক্ষে কোনো বৈজ্ঞানিক বা বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ…

পর্তুগালের হাতে উঠবে বিশ্বকাপ ট্রফি! চাঞ্চল্যকর দাবি ঘানার সেই ‘তান্ত্রিকের’

Update Time : ০২:৩৫:৩২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬