Dhaka ১১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ… ব্যবসায়ীর মুখোশে ভয়ংকর প্রতারণা: হাতিয়েছে ক্ষুদ্র উদ্যোক্তার দেড় লক্ষ টাকা স্থানীয় সরকার নির্বাচন শুরু নভেম্বরের মাঝামাঝিতে খাটের নিচে লুকোচুরি: মামী-ভাগ্নের কাণ্ডে পলাশবাড়িতে তুলকালাম মেসির উদাহরণ টেনে ইয়ামালকে সতর্ক করলেন সাবেক বার্সা তারকা তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসীদের ব্যাপক প্রস্তুতি রুশ ড্রোনের নিশানায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও সাবেক সিআইএ প্রধান ? ৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি , ১৫ দিনের মধ্যে চালুর আল্টিমেটাম সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার জাভা সাগরে উল্টে গেল যাত্রীবাহী জাহাজ, ৬ জনের মৃত্যু—নিখোঁজ ১৩০

ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমার বড় অর্জন

  • Reporter Name
  • Update Time : ১২:৪০:৪৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ২৪ Time View

ডেস্ক রিপোরর্টঃ বাংলাদেশের চলচ্চিত্রের জন্য এ যেন গর্বের এক নতুন অধ্যায়। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রথমবার অংশ নিয়েই পুরস্কার জিতে নিয়েছে বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।

রুবাইয়াত হোসেন পরিচালিত সিনেমাটি ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘ইনডিপেনডেন্ট ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ডস’ বা ‘প্রেমিও বিসাতো দ’ওরো’ পুরস্কার পেয়েছে। একই সঙ্গে এই বিভাগে সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন রুবাইয়াত হোসেন।

শুক্রবার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে ইনডিপেনডেন্ট ক্রিটিকস বিভাগের প্রধান রুবাইয়াত হোসেনের হাতে পুরস্কারটি তুলে দেন। সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়ে খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রী রিকিতা নন্দিনী শিমু।

হাজারো সিনেমার মধ্য থেকে ধাপে ধাপে বাছাইয়ের পর ভেনিস চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমাগুলো জায়গা পায়। প্রথমবারের মতো বাংলাদেশের কোনো পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ উৎসবের অফিশিয়াল শাখার অরিজন্তি বিভাগে মনোনয়ন পেয়েছিল।

গত ৬ সেপ্টেম্বর ভেনিসে সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এরপর থেকেই আন্তর্জাতিক গণমাধ্যমে প্রশংসিত হচ্ছে সিনেমাটি।

মূল পুরস্কার ঘোষণার আগেই রুবাইয়াতের হাতে এলো এই সুখবর। বিশ্বের সবচেয়ে পুরোনো চলচ্চিত্র উৎসবগুলোর একটি ভেনিসের ৮৩তম আসর গত ২ সেপ্টেম্বর ভেনিস লিডোতে শুরু হয়েছে এবং শনিবার (১২ সেপ্টেম্বর) শেষ হচ্ছে। এদিনই অফিশিয়াল শাখার পুরস্কার ঘোষণা করা হবে। অরিজন্তি বিভাগে এখনো লড়াইয়ে রয়েছে বাংলাদেশের এই সিনেমাটি।

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাইনিন করিম চৌধুরী। অতিথি চরিত্রে রয়েছেন আজমেরী হক বাঁধন ও সুনেরাহ্ বিনতে কামাল। এছাড়া অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম, মোহাম্মদ বারী ও রিকিতা নন্দিনী শিমুসহ আরও অনেকে।

ভেনিসের পর সিনেমাটি জায়গা করে নিয়েছে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও।

বিশ্বমঞ্চে বাংলাদেশের সিনেমার এই সাফল্য নিঃসন্দেহে দেশের চলচ্চিত্রের জন্য এক বড় অর্জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ…

ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমার বড় অর্জন

Update Time : ১২:৪০:৪৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬