Dhaka ১২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সাঘাটায় বিদেশে পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! সংবাদ সম্মেলনে বিচার দাবি লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সবসময় থাকবে: এমপি মমতাজ আলো আড়াই বছর ধরে আটকে গাইবান্ধার ৯ সেতুর কাজ, ব্যয় বৃদ্ধির আশঙ্কায় দুর্ভোগে মানুষ ধ্বংস আর মৃত্যুর মাঝেও ফুটবলকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে ফিলিস্তিনিরা গাইবান্ধায় ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত নিরাপদ নওগাঁ গঠনে শিক্ষার্থীদের সাথে র‍্যাবের মতবিনিময় সভা অভিভাবকের উদাসীনতাই তরুণ প্রজন্মের অবক্ষয়ের জন্য দায়ী? এবার সয়াবিন তেলে মিলল বিপুল পরিমাণ মাইক্রোপ্লাস্টিক

সাঘাটায় কিশোর-কিশোরীদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৪:০৮:৫২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ৮৪ Time View

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: ‘যুক্তির আলোয় খুঁজি মানুষের মুক্তি’ -এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধার সাঘাটায় কিশোর-কিশোরীদের নিয়ে এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্ট্রমী ফাউন্ডেশনের সহযোগিতায় এবং গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)-এর সিডস প্রকল্পের আওতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আজ ​শনিবার (২৫ জুলাই) সাঘাটা উপজেলার উল্লা দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বিষয় ছিল—‘অভিভাবকের উদাসীনতাই তরুণ প্রজন্মের অবক্ষয়ের মূল কারণ’। এতে পক্ষ ও বিপক্ষ দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ‘কুখাতাইর সংলাপ সেন্টার’ ও ‘দক্ষিণ উল্লা চরপাড়া সংলাপ সেন্টার’।

​বিতর্ক প্রতিযোগিতায় বিচারক ও মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন প্রধান শিক্ষক আতিয়ার রহমান, শিক্ষক জাফরুল ইসলাম, শিক্ষিকা চামেলি বেগম এবং সাংবাদিক আনিছুর রহমান টিপু।

​প্রতিযোগিতা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিডস প্রকল্পের শিক্ষা বিষয়ক প্রোগ্রাম অফিসার আক্কাস আলী আকন্দ, উপজেলা সমন্বয়কারী লাইজু আক্তার, প্রোগ্রাম অফিসার হারুন উর রশিদ ও মাহমুদুল হাসান রুমেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

সাঘাটায় কিশোর-কিশোরীদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Update Time : ০৪:০৮:৫২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬