Dhaka ০১:১২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
একটু উদ্যোগ ও চেষ্টা মানুষের জীবনে সফলতা এনে দিতে পারে: পানিসম্পদ প্রতিমন্ত্রী মেঘনায় ট্রলার ডুবি: দুই দিন পর ৩ ভাই-বোনের মরদেহ উদ্ধার, সন্ধান মেলেনি বাবার উদ্যোগ ও প্রচেষ্টাই মানুষের জীবনে স্বনির্ভরতা আনতে পারে: পানিসম্পদ প্রতিমন্ত্রী গো-খাদ্য সংকট, বিপাকে গবাদি পশু খামারি ও মালিকরা জাতিসংঘে নেই মোদী-পুতিন-শি: তিন প্রভাবশালী নেতার অনুপস্থিতি নিয়ে আলোচনা ১৬তম বিজেএস-এ দেশসেরা গাইবান্ধার আরিফ উল করিম সিয়াম করতোয়া নৌ ট্র্যাজেডির ৪ বছর: আজও কাঁদছে নদী পাড়ের মানুষ ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে আবারও ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ পঞ্চগড়ে করতোয়ায় নৌ ট্র্যাজেডির চার বছর: স্বজনহারাদের কান্না আজও থামেনি গোবিন্দগঞ্জে ভারতে পাচারের আগে দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৩

স্বৈরাচার সরকারকে হঠাতে বেশি প্রাণ দিতে হয়েছে ইসলামপন্থীদের – সুন্দরগঞ্জে আল্লামা মামুনুল হক

  • Reporter Name
  • Update Time : ০৮:০৯:৪১ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • ১৫৭ Time View

সুন্দরগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে সবচেয়ে বেশি প্রাণ দিতে হয়েছে ইসলামপন্থীদের। ২০২১ সালে শেখ হাসিনা নরেন্দ্র মুদীকে বাংলাদেশে নিয়ে এসে বাংলাদেশকে ভারতে একটি অঙ্গরাজ্যে পরিনত করার নীল নকশা তৈরির চেষ্টা করেছিল। এ দেশের আলেম সমাজের বুকের তাজা রক্ত দিয়ে তা প্রতিহত করেছে। ২০১৩ সালের ৫ আগষ্ট শাপলা চত্বর রক্তে রঞ্জিত হয়েছিল আলেম সমাজের বুকের তাজা রক্তে। এদেশের ছাত্র সমাজ যখন বৈষম্যহীন দেশ গঠন এবং কোটা আন্দোলনের নামে মাঠে নেমেছিল, শেখ হাসিনা সরকার তখন ছাত্রদেরকে রাজাকার বলে গালিদেন। স্বৈরাচার সরকার মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করে কোটি কোটি টাকা আত্বসাৎ করে বিদেশে পাচার করেছেন। এদেশের অর্থনীতির চাকা অন্য দেশের হাতে তুলে দিয়েছিলেন স্বৈরাচার সরকার। শাপলা চত্বরের গণহত্যা, পিলখানা গণহত্যা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচার ও খেলাফত প্রতিষ্ঠা আন্দোলনে গণজারণ সৃষ্টির লক্ষ্যে শনিবার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
বাংলাদেশ খেলাফত মসলিস সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি মাহমুদ আল মামুনের সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মসলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হোসাইন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, কেন্দ্রীয় নিবার্হী সদস্য মাওলানা রেজাউল করিম।
বাংলাদেশ খেলাফত মজলিস সুন্দরগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক হাফেজ মাওলানা মুহিববুল্লাহ মুত্তালিবের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস গাইবান্ধা জেলা শাখার উপদেষ্টা হাফেজ মাওলানা মানসুরুর রহমান খাাঁন, সভাপতি মুফতি ইউসুফ কাসেমী, সাধারন সম্পাদক মাওলানা শাহ আলম ফয়েজী প্রমুখ।
আল্লামা মামুনুল হক ড. ইউনুসকে উদ্দেশ্য করে বলেন, আপনি অল্প দিনের মেহমান। আপনার দায়িত্ব একটি সুষ্ঠু ও শান্তিপ্রিয় নির্বাচন দেয়া। এদেশের মানুষ যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন। আপনার খন্ডকালিন সরকার পশ্চিমা দেশের বেহায়াপনা এজেন্ডা বাস্তবায়ন করতে চাইলে আপনাদের পরিনতি ভাল হবে না। পরে তিনি ত্রোয়দশ সংসদ নিবাচনের জন্য গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি মাহমুদ আল মামুনের নামসহ গাইবান্ধার ৫টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

একটু উদ্যোগ ও চেষ্টা মানুষের জীবনে সফলতা এনে দিতে পারে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

স্বৈরাচার সরকারকে হঠাতে বেশি প্রাণ দিতে হয়েছে ইসলামপন্থীদের – সুন্দরগঞ্জে আল্লামা মামুনুল হক

Update Time : ০৮:০৯:৪১ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫