Dhaka ০১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইমদাদুল হক মিলনকে পেয়ে উচ্ছ্বাসে মাতলো একঝাঁক শিশু-কিশোর নলকূপ আছে, পানি নেই দ্বন্দ্বে বিপর্যস্ত নওগাঁর হাজারো কৃষক ব্রহ্মপুত্র নদের তীর রক্ষা বাঁধের ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবি সাঘাটা উপজেলা বিএনপি’র সাথে এমপি মমতাজের মতবিনিময় সভা পাকিস্তানে বন্যা পরিস্থিতির অবনতি: শতাধিক প্রাণহানি, ভারী বৃষ্টির সতর্কতা নিষিদ্ধ নেইমার: গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামছে সান্তোস পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধি: ধর্মীয় স্থাপনায় হামলায় বিশ্বজুড়ে উদ্বেগ, শান্তির আহ্বান গাইবান্ধায় সাবেক সেনা সদস্যের সংবাদ সম্মেলন: জমি বিক্রি ও স্ত্রীর অপপ্রচারের প্রতিবাদ আজ কিংবদন্তি লোকসংগীত শিল্পী আবদুল আলীমের জন্মদিন ইরাকে থাকা মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার দাবি ইরানের

কার্বন নিঃসরণ হ্রাস ও জলবায়ু মোকাবিলায় ৯০০ পরিবারে উন্নত বৈদ্যুতিক চুলা বিতরণ

  • Reporter Name
  • Update Time : ১১:৫০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ২৯ Time View

গাইবান্ধা প্রতিনিধি:

চরাঞ্চলে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বৃদ্ধি, কার্বন নিঃসরণ হ্রাস এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে ৯০০ পরিবারের মাঝে উন্নত বৈদ্যুতিক চুলা বিতরণ কার্যক্রমের যাত্রা শুরু হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) এর আয়োজনে এবং  এডব্লিউও ইন্টারন্যাশনাল -এর  সহযোগিতায় গতকাল গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম পর্যায়ে ২৪০টি সুবিধাজনক পরিবারের মাঝে উন্নত এই বৈদ্যুতিক চুলা বিতরণ করা হয়েছে।

উন্নত বৈদ্যুতিক চুলা বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মো. মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, চরাঞ্চল ও গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার সম্প্রসারণ, গৃহস্থালি কাজে কার্বন নিঃসরণ কমানো এবং জলবায়ু-সহনশীল ও পরিবেশবান্ধব জীবনযাত্রা গড়ে তুলতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রচলিত কাঠের চুলার বিকল্প হিসেবে এই উন্নত বৈদ্যুতিক চুলা ব্যবহারের ফলে নারীদের স্বাস্থ্যঝুঁকি যেমন কমবে, তেমনই পরিবেশ সুরক্ষায় তা কার্যকর অবদান রাখবে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, পর্যায়ক্রমে এলাকার নির্ধারিত ৯০০টি প্রান্তিক পরিবারের মাঝে এই উন্নত পরিবেশবান্ধব বৈদ্যুতিক চুলা বিতরণ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তা এবং সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ইমদাদুল হক মিলনকে পেয়ে উচ্ছ্বাসে মাতলো একঝাঁক শিশু-কিশোর

কার্বন নিঃসরণ হ্রাস ও জলবায়ু মোকাবিলায় ৯০০ পরিবারে উন্নত বৈদ্যুতিক চুলা বিতরণ

Update Time : ১১:৫০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬