Dhaka ০৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে আবারও ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ পঞ্চগড়ে করতোয়ায় নৌ ট্র্যাজেডির চার বছর: স্বজনহারাদের কান্না আজও থামেনি গোবিন্দগঞ্জে ভারতে পাচারের আগে দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৩ সাঘাটা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান অনুষ্ঠানের উদ্বোধন ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন বিকাশ ও রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন গাইবান্ধায় স্পন্দন শিল্পীগোষ্ঠীর মাসিক সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা গোবিন্দগঞ্জে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ওবায়দুল হক আরিফ সুন্দরগঞ্জে ওয়ার্ড আওয়ামী লীগ নেতার পদত্যাগ সুন্দরগঞ্জে ককটেল বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

চীনের হাসপাতালটি গাইবান্ধায় প্রতিষ্ঠার দাবিতে এক কিলোমিটারব্যাপী মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ০৮:১৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • ১১০ Time View

স্টাফ রিপোর্টঃ চীনের প্রস্তাবিত ১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি গাইবান্ধায় প্রতিষ্ঠার দাবিতে ব্যবসায়ীসহ সর্বস্তরের জনগণ সোচ্চার হয়ে উঠেছেন। মঙ্গলবার গাইবান্ধা শহরের ডিবি রোডে এক কিলোমিটারব্যাপী মানববন্ধন হয়েছে। রাস্তার দু’পাশে দাঁড়িয়ে জনগণ এই মানববন্ধনে অংশ গ্রহণ করেন। ব্যবসায়ী সমন্বয় পরিষদের আহবানে সর্বস্তরের সাধারণ ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবী ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
ব্যবসায়ী সমন্বয় পরিষদের সভাপতি ইকবাল আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন পুস্তক ব্যবসায়ী সমিতির আবেদ আলী খান, দলিল লেখক সমিতির মোস্তাফিজুর রহমান মোস্তা, সাংস্কৃতিক সংগঠক আলমগীর কবীর বাদল, রিক্সা শ্রমিক ইউনিয়নের জিয়াউর রহমান সুমন, ব্যবসায়ী সমন্বয় পরিষদের শফিকুল ইসলাম রুবেল, রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান মোসাব্বির রহমান, হকার্স মার্কেটের সুজন প্রসাদ প্রমুখ।
বক্তারা বলেন, দেশের সবচেয়ে অবহেলিত জেলা গাইবান্ধা। এখানে কোনো কলকারখানা নেই। নেই কর্মসংস্থানের কোনো সুযোগ। এখানকার সাধারণ মানুষকে উন্নত চিকিৎসার জন্য রংপুর ও ঢাকায় যেতে হয়। উত্তরাঞ্চলের ৮ জেলার মধ্যে ৭ জেলায় হাসপাতাল, মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শুধু গাইবান্ধাই সর্বদিক থেকে বঞ্চিত।
বক্তারা বলেন, গাইবান্ধায় ১০০০ হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল ও আনুষাঙ্গিক অবকাঠামো নির্মাণে যথেষ্ট জায়গা রয়েছে। এখানে বাংলাদেশ-চীন মৈত্রীর হাসপাতালটি নির্মিত হলে বৃহত্তর রংপুরের মানুষ উপকৃত হবে। গাইবান্ধায় হাসপাতাল নির্মাণের জন্য বক্তারা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধন শেষে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে আবারও ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ

চীনের হাসপাতালটি গাইবান্ধায় প্রতিষ্ঠার দাবিতে এক কিলোমিটারব্যাপী মানববন্ধন

Update Time : ০৮:১৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫